লিটনের বিশ্বরেকর্ড, ১৫৭ রানের লিডে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ PM
দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যচ

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যচ © সংগৃহীত

হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছিলেন ড্যান প্যাটারসন। তবে সেটি নো বল হওয়ায় বেঁচে যান তিনি। ফলে পাঁচ উইকেটের মাইলফলক ছোঁয়া হয়নি হাসানের। অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি প্যাটারসন। এবাদত হোসেনের বলে বড় শট খেলতে গিয়ে লং অফে হাসান মাহমুদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি।

প্যাটারসনের বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়েছে স্বাগতিকদের প্রথম ইনিংস। ১২৪ দশমিক ১ ওভার ব্যাট করে ৫৫৭ রানে অলআউট হয়েছে প্রোটিয়ারা। তাতে প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড পেয়েছে তারা।

এরপরই ঘোষণা করা হয়েছে মধ্যাহ্নভোজের বিরতি। বিরতির পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের প্রথম সেশনে বাংলাদেশের বোলারদের ভুগিয়েছেন কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন। আগ্রাসী ব্যাটিংয়ে দুজন গড়েন শতরানের জুটি। রাবাদা তুলে নেন ফিফটি, অন্যপ্রান্তে সেঞ্চুরি করেন রিকেলটন।

তবে সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি রিকেলটন। ১৬৫ বলে ১০২ রান করে মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পড হন তিনি। স্টাম্পের পেছনে ক্যাচ নেন লিটন। এরপর টেম্বা বাভুমাকে নিয়ে রান এগিয়ে নেন রাবাদা। বাভুমাও তুলে নেন ফিফটি। শেষদিকে মিরাজকে টানা দুই বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই আউট হন রাবাদা। ৯৩ বলে ৭২ রান করেন তিনি।

শেষ দিকে ড্যান প্যাটারসনকে নিয়ে প্রতিরোধ গড়েন বাভুমা। তবে এবাদত হোসেনের বলে প্যাটারসন আউট হলে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। এর আগে হাসান মাহমুদের বলে বোল্ড হলেও নো বলের কারণে বেঁচে যান প্যাটারসন। ফলে পাঁচ উইকেটের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় হাসানকে।

১২৪ দশমিক ১ ওভার ব্যাট করে ৫৫৭ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড পেয়েছে প্রোটিয়ারা। 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট পেয়েছেন। এ ছাড়া মুমিনুল হক ও এবাদত হোসেন নিয়েছেন ১টি করে।

এর আগে, টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাবাদার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ২২ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকে তানজিদ হাসানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন হৃদয়।

চতুর্থ উইকেটে তানজিদের সঙ্গে ৯৯ রানের জুটি গড়েন হৃদয়। ৬৭ রান করে তানজিদ ফিরলেও থামেননি হৃদয়। এরপর ক্রিজে আসা লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর পাল্টা আক্রমণ শুরু করেন তিনি।

পঞ্চম উইকেটে লিটনের সঙ্গে গড়েন ২০৬ রানের দুর্দান্ত জুটি। দুজনের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশের ইনিংস পৌঁছে যায় ৪০০ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ১৩৭ রান করেন হৃদয়। ১২০ রানের ইনিংস খেলেন লিটন। এ ছাড়া তানজিদ হাসানের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৬৭ রান। 

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল চিলেন কাগিসো রাবাদা। ৭০ রান খরচায় ৫ উইকেট শিকার করেন এই পেসার।

নিজে অসুস্থ হয়েও হুইলচেয়ারে হাসপাতালে যুবদল নেতাকে দেখতে গ…
  • ১৮ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজের বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’, নেপথ্যে এআই আতঙ্ক 
  • ১৮ নভেম্বর ২০২৬
লিটনের বিশ্বরেকর্ড, ১৫৭ রানের লিডে চালকের আসনে দক্ষিণ আফ্রি…
  • ১৮ নভেম্বর ২০২৬
চবির হীরকজয়ন্তীতে শিবির-ছাত্রদলের হাতাহাতি, চাকসু নেতাসহ আহ…
  • ১৮ নভেম্বর ২০২৬
চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন নির্দেশনা
  • ১৮ নভেম্বর ২০২৬
মতপ্রকাশের জেরে ১০ মাসে ১১১ জনের বিরুদ্ধে ব্যবস্থা, গ্রেপ্ত…
  • ১৮ নভেম্বর ২০২৬