‘সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান

২৫ নভেম্বর ২০২৬, ০১:০৫ AM
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান © সৌজন্য প্রাপ্ত

ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহক সেবার স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান।

‘সিইও/ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স)’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে মঙ্গলবার ওয়ালটন কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকার লা মেরিডিয়ানে দশম ‘লিডারশিপ সামিট’ এর অংশ হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর বসে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এ অনুষ্ঠানে ২২ ক্যাটাগরিতে ২৩ জন করপোরেট নির্বাহীকে সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পেয়ে মোহাম্মদ রায়হান বলেন, এ অর্জন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পর্ষদ, কর্মী ও ক্রেতাদের সম্মিলিত অবদান। এ স্বীকৃতি তাদের আরও ভালো সেবা দিতে উৎসাহিত করবে।

এর আগে ২০২৫ সালে ওয়ালটনের দুই কর্মকর্তা বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড পান। ২০২৪ সালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি এস এম মাহবুবুল আলম এবং ২০২২ সালে কোম্পানির তৎকালীন এমডি ও সিইও গোলাম মুর্শেদও এ পুরস্কার পান।

জাতীয় বাজেটের প্রভাব নিয়ে এনএসইউতে এমবিএ-ইএমবিএ প্রোগ্রামের…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচ…
  • ২৫ নভেম্বর ২০২৬
কূটনীতি ও বৈশ্বিক সহযোগিতার বার্তা দিয়ে শেষ হলো বিইউএফটির আ…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘অদম্য বাংলা’র মূর্তিগুলোর চোখে নেই মুগ্ধের অনুরোধের কালো ক…
  • ২৫ নভেম্বর ২০২৬
এবারেও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদনে…
  • ২৫ নভেম্বর ২০২৬
দক্ষিণ আফ্রিকার সল প্লাকি ইউনিভার্সিটির সঙ্গে ইস্টার্ন ইউনি…
  • ২৪ নভেম্বর ২০২৬