বাংলাদেশ ব্যাংক লোগো। © টিডিসি সম্পাদিত
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে এ পরিমাণ দাঁড়িয়েছে। এতে আগের তিন মাসের তুলনায় খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের আগের প্রকাশিত তথ্য অনুযায়ী, জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। ওই সময় মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল খেলাপি। মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। অর্থাৎ জুন প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছিল ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।
সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের নতুন পরিসংখ্যান অনুযায়ী, তিন মাসের ব্যবধানে ঋণখেলাপির পরিমাণ আরও বেড়েছে।