এমপিওভুক্ত শিক্ষকদের নবম পে-স্কেল কার্যকরে প্রয়োজন ১০ হাজার কোটি টাকা

২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ AM
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে উদ্যোগ নিচ্ছে সরকার

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে উদ্যোগ নিচ্ছে সরকার © ফাইল ছবি

দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে সরকারের ১০ হাজার ৫০ কোটি টাকা প্রয়োজন হবে। এ অর্থের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন স্কুল ও কলেজের জন্য প্রয়োজন প্রায় ৬ হাজার ৮৯৫ কোটি টাকা। 

আর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন প্রায় ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানের জন্য ১ হাজার ২২১ কোটি টাকা প্রয়োজন হবে।

মাউশির সংশোধিত হিসাব অনুযায়ী, এমপিওভুক্ত স্কুলের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রয়োজন ৫ হাজার ৯৪ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৩৬৯ টাকা। অন্যদিকে, কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন ১ হাজার ৮০১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫৯৫ টাকা। সব মিলিয়ে মাউশির অধীন স্কুল ও কলেজের জন্য মোট প্রয়োজন ৬ হাজার ৮৯৫ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের হিসাবে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রয়োজন প্রায় ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের হিসাবে এ খাতে প্রয়োজন ১ হাজার ২২১ কোটি টাকা।

আরও খবর: স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা আসছে

তিন অধিদপ্তরের হিসাব একত্র করলে নবম জাতীয় পে-স্কেল কার্যকরে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ মোট প্রয়োজন দাঁড়ায় ১০ হাজার ৪৯ কোটি ৯৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা। এই হিসাব অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের আওতায় আনতে সরকারের বড় অঙ্কের অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হবে। 

জানা গেছে, তিন অধিদপ্তরের হিসাবের তথ্য ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পৌছেছে। এ হিসাব অনুযায়ী অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে।

পানীয় জলের বোতলে মিলল ক্যান্সারের উপাদান 
  • ২৩ নভেম্বর ২০২৬
‘বিষাক্ত মদ’ পানে দুই জনের মৃত্যু
  • ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসে নিয়োগ, আবেদন সরা…
  • ২৩ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের নবম পে-স্কেল কার্যকরে প্রয়োজন ১০ হাজার…
  • ২৩ নভেম্বর ২০২৬
দেশে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা
  • ২৩ নভেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার কাছে হারের পর বিশ্বকাপে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা
  • ২৩ নভেম্বর ২০২৬