‘বিষাক্ত মদ’ পানে দুই জনের মৃত্যু

২৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ AM
 চান্দগাঁও থানা

চান্দগাঁও থানা © টিডিসি ছবি

চট্টগ্রাম নগরের মোহরায় ‘বিষাক্ত মদ’ পানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২২ নভেম্বর) নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, একটি অনুষ্ঠানে মদপানের পর অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মারা যাওয়া দুজনের একজনের বয়স ৫৫ বছর। তিনি মোহরার খেজুরতলা এলাকার বাসিন্দা। অন্যজনের বয়স ৫২ বছর। তাঁর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। গতকালই তাঁদের মরদেহ সৎকার করা হয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে মোহরার খেজুরতলার ব্রাহ্মণপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে পাঁচ থেকে ছয় ব্যক্তি বিষাক্ত মদ পান করেন। এরপর তাঁদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুজনের মৃত্যু হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, মদপানের পর বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মদপানে মৃত্যুর বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। মরদেহ সৎকারের পর পুলিশ ঘটনাটি জানতে পারে।

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট দেওয়ায় তদন্তের নির্দেশ, অভিযুক্ত…
  • ২৩ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতে বাধা নেই
  • ২৩ নভেম্বর ২০২৬
৫৫ বছরেও সংরক্ষিত হয়নি রাজাপুরের বধ্যভূমি
  • ২৩ নভেম্বর ২০২৬
পানীয় জলের বোতলে মিলল ক্যান্সারের উপাদান 
  • ২৩ নভেম্বর ২০২৬
‘বিষাক্ত মদ’ পানে দুই জনের মৃত্যু
  • ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসে নিয়োগ, আবেদন সরা…
  • ২৩ নভেম্বর ২০২৬