বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসে নিয়োগ, আবেদন সরাসরি বা ডাকযোগে

২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ AM
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসের (বিসিপিএস) ৪টি পদে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে আউটসোর্সিং প্রক্রিয়ায় এসব পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এ জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে ডাকযোগে বা সরাসরি আবেদন আহ্বান করা হয়েছে। ২২ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪টি পদে নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো কম্পিউটার অপারেটর, গাড়িচালক, ওয়েটার (গেস্ট হাউজ অ্যাটেনডেন্ট) ও পরিচ্ছন্নতাকর্মী।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস (বিসিপিএস)

নিয়োগের ধরন: আউটসোর্সিং (সম্পূর্ণ অস্থায়ী)

মোট পদসংখ্যা: ২২টি

পদের নাম ও বিস্তারিত:

১. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১২টি

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।

আরও দেখুন: গ্রেড-২০, রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মচারী নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর

অতিরিক্ত যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা। এমএস অফিস প্রোগ্রামে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

মাসিক বেতন: ২০,২১২ টাকা।

আবেদন ফি: ৫০০ টাকা।

২. গাড়িচালক
পদসংখ্যা: ৩টি

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আরও দেখুন: ৫ কোর্সে প্রশিক্ষণ দেবে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, আবেদন অনলাইনে

অভিজ্ঞতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি চালনায় অন্যূন তিন বছরের অভিজ্ঞতা।

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

মাসিক বেতন: ১৯,৬৩৬ টাকা।

আবেদন ফি: ৪০০ টাকা।

৩. ওয়েটার (গেস্ট হাউজ অ্যাটেনডেন্ট)
পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

আরও দেখুন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, এইচএসসি পাসেই আবেদন

মাসিক বেতন: ১৮,১৮০ টাকা।

আবেদন ফি: ৩০০ টাকা।

৪. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ৫টি

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

মাসিক বেতন: ১৮,১৮০ টাকা।

আবেদন ফি: ৩০০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে আবেদনপত্র লিখে সচিব, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস (বিসিপিএস), ৬৭, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী, মহাখালী, ঢাকা-১২১২ বরাবর পাঠাতে হবে।

আরও দেখুন: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা

আবেদনপত্রে প্রার্থীর নাম বাংলা ও ইংরেজিতে, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, পদের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্মতারিখ, ২২ নভেম্বর ২০২৬ তারিখে বয়স, ধর্ম, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের নম্বর এবং মোবাইল বা ফোন নম্বর উল্লেখ করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর থাকতে হবে। ছবির পেছনে প্রার্থীর নাম লিখতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক দেওয়া চারিত্রিক সনদ, নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি জমা দিতে হবে।

আবেদন ফি জমার নিয়ম: সচিব, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসের অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। এ ফি অফেরতযোগ্য। আবেদনপত্রের সঙ্গে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

আরও দেখুন: পদ ৪৯৫, এসএসসি পাসে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর

আবেদন শেষ: ১৫ ডিসেম্বর ২০২৬, বেলা ২টা।

আবেদন পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস (বিসিপিএস), ৬৭, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী, মহাখালী, ঢাকা-১২১২।

আবেদনপত্র খামে ভরে রেজিস্ট্রি ডাক, কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি সচিবের দপ্তরে জমা দিতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। একজন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আরও দেখুন: শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

বিস্তারিত জানতে নিচে দেখুন।

পানীয় জলের বোতলে মিলল ক্যান্সারের উপাদান 
  • ২৩ নভেম্বর ২০২৬
‘বিষাক্ত মদ’ পানে দুই জনের মৃত্যু
  • ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসে নিয়োগ, আবেদন সরা…
  • ২৩ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের নবম পে-স্কেল কার্যকরে প্রয়োজন ১০ হাজার…
  • ২৩ নভেম্বর ২০২৬
দেশে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা
  • ২৩ নভেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার কাছে হারের পর বিশ্বকাপে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা
  • ২৩ নভেম্বর ২০২৬