জেলা প্রশাসকের কার্যালয় © সংগৃহীত
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় ও অধীন উপজেলা ভূমি অফিসগুলোতে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। ১৮ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহায়ক পদে ছয়জন নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদন করতে স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল: গ্রেড-২০, ২০,০০০–৪৮,৪০০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।
আরও দেখুন: ৫ কোর্সে প্রশিক্ষণ দেবে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, আবেদন অনলাইনে
আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন শুরু: ২২ নভেম্বর ২০২৬, সকাল ৯টা।
আবেদন শেষ: ২১ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।
আরও দেখুন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, এইচএসসি পাসেই আবেদন
আবেদনের বিস্তারিত নিয়মাবলি জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টাল থেকেও নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন।