মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি
ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নির্দিষ্ট শূন্য আসনে ১ম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং ২য় থেকে ৯ম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার ভিত্তিতে যোগ্য শিক্ষার্থী ভর্তির নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য তিন গ্রুপে ৪৯টি বিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।
মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে নির্দিষ্ট শূন্য আসনে ১ম শ্রেণিতে লটারির মাধ্যমে, ২য় থেকে ৯ম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার ভিত্তিতে যোগ্য শিক্ষার্থী ভর্তি করা হবে। ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সংযুক্ত ফিডার শাখার কর্তৃপক্ষ কর্তৃক বিস্তারিত বিজ্ঞপ্তি বিদ্যালয়ের নোটিশ বোর্ডে দেয়া হবে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২৭ (সংশোধিত) অনুযায়ী কোটা নিশ্চিত করতে হবে। যে সব শিক্ষার্থী কোটায় নির্বাচিত হবে তাদের ভর্তি পরীক্ষার ফলাফলের পরের দিন সকাল ১০টায় স্ব স্ব বিদ্যালয়ে কোটার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষকের নিকট সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে।
আরও খবর: প্রাথমিক ও মাধ্যমিকের ভর্তি নির্দেশিকা প্রকাশ, আবেদন শুরু ১ ডিসেম্বর
প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে তারা ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসন পূরণ করতে হবে। ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহকে তিনটি গ্রুপে বিভক্ত করে গ্রুপ ভিত্তিক বিদ্যালয়ের নাম দেখে নিন-

