শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমি এসএসসি-এইচএসসি পরীক্ষা এগুলোর জন্য অস্থির হয়ে আছি। যেন একটি ছেলে ১২ গ্রেড পড়লে, ৬ প্লাস ১২, ১৮ বছর বেরিয়ে আসে। ইউনাইটেড স্টেটসে ১৮ বছর একটি ছেলে ১২ গ্রেড পাস করে, ধরুন পুলিশ সার্ভিসে চলে গেল। ১৮-এর পরে দুই বছর ট্রেনিং নেয়, গ্র্যাজুয়েশন হয়, পুলিশিং হয়, অফিসার হয়। ৩২, ১২ বছর পরে সে রিটায়ারমেন্টে চলে যেতে পারে। তো ১২ বছর পরে সে রিটায়ারমেন্টে চলে গেল, পেনশন অ্যালাউন্স রইল। অপরদিকে সে আবার গিয়ে একটা ডিগ্রি করে ফেলল, একটা মাস্টার্স করল, করে সে আবার অন্য প্রফেশনে চলে গেল। দেয় হ্যাভ এনাফ প্রিভিলেজ রয়ে গিয়ে আছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা ইন্টারমিডিয়েট পাস করতে ২০ বছর সময় লাগিয়ে গেছি। দুই বছর খেয়ে ফেলে এডুকেশন মিনিস্ট্রি। এক বছর এসএসসি পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট দেওয়া, পরীক্ষা নেওয়া আরেক বছর। ইন্টারমিডিয়েট পাস, পরীক্ষা দেওয়ার তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে পরে উনারা ওই রিল্যাক্স দেন। আমি তড়িঘড়ি করে ৬০ দিনের মধ্যে রেজাল্ট দিলাম। আবার এতগুলো খাতাকে রি-এক্সামিন করে এই ২৩ তারিখে রেজাল্ট দেব। ঢাকা ইউনিভার্সিটিকে বলেছি যে আপনারা তাড়াতাড়ি ভর্তি করেন। ও মা, উনারা নিজেরা নিজেরা এমন প্ল্যান করলেন, শেষকালে আমাকে স্মরণ করতে হলো কোর্টে।
শিক্ষামন্ত্রী বলেন, আর আমি এটাও বুঝি না, কিছু হলেই শিক্ষকরা হাইকোর্টে দৌড়ে যান। হোয়াই? আর হাইকোর্ট, আল্লাহ জানেন, উনারা অ্যাড্রেস করার আগে এগুলো সঠিকভাবে হিয়ারিং করেন কি না, আমাদের লয়াররা যায় কি না, চার্জদের সামনে বলে কি না, আমি তা জানি না। যদি সঠিকভাবে বুঝানো হতো, নিশ্চয়ই এই ধরনের স্টে অর্ডার আমরা পেতাম না, যে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন বন্ধ থাকত। মানে, আসলে বুঝতে পারছিলাম যে কীভাবে নিজেদের মধ্যে কোহেশন থাকতে হবে। কী বলতে চান বলুন, আপনার অ্যাডমিশন করাতে হবে, সেশনজট থেকে বেরিয়ে আসতে হবে। এর কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, আমরা তো দুর্দশাগ্রস্ত হয়ে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে সেই কবে ঘটতে পেরেছি। আট-নয় বছর পরে মাসে একটি ধারাবাহিকতা চলতে থাকলে দেশের সরকার পরিবর্তনের দরকার থাকবে। ধারাবাহিকতা চেঞ্জ করতে হবে। উই আর নিউ গভর্নমেন্ট উইথ নিউ ভিশন, উইথ নিউ আইডিয়া আন্ডার দ্য লিডারশিপ অব মিস্টার তারেক রহমান। উনার ভিশন ইজ আনবিলিভেবল। প্রত্যেকটি জায়গায় আমাদেরকে ফ্রিডম দিয়েছেন। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনজট কীভাবে নিরসন করবেন, এটা প্রজেকশন করে দেখান আমাদেরকে।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আপনাদেরকে যদি বেশি কথা বলি, তো বলবেন, উই আর অটোনোমাস বডি, ১৯৭৪ অ্যাক্ট। বাট আউট অব ইউ, দি আউট ঠিকমতো আউট হয়ে যায়। বুঝেন তো কথাটা। আমরা কী করব? কিন্তু যখন আবার টাকার কথা হবে, তখন শিক্ষামন্ত্রী, তখন বলবেন, শিক্ষামন্ত্রী, এটা হতে দেওয়া যাবে।