পুনঃনিরীক্ষণের ফল পাওয়া শিক্ষার্থীদের ঢাবিতে আবেদন কবে থেকে?

২২ নভেম্বর ২০২৬, ১২:৫৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গেই আবেদন করতে পারবেন না। শিক্ষা বোর্ড থেকে ফলাফল পাওয়ার পর ওয়েবসাইটে তা আপডেট করলে তারা আবেদনের সুযোগ পাবেন।

রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে যুক্ত দায়িত্বশীল এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ফল প্রকাশের পর সেগুলো আপডেট করতে কিছুটা সময় লাগবে। কালই যদি আমরা পেয়ে যাই, তাহলে হয়তো শিক্ষার্থীরা রাত থেকে আবেদন করতে পারবেন। আর ফল পেতে দেরি হলে হয়তো আরেকটু সময় লাগতে পারে।’

আবেদনের সময় বৃদ্ধি করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আবেদনের সময় বৃদ্ধির বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। আগে আমরা দেখি, তারা আবেদনের জন্য কতটুকু সময় পাচ্ছেন। যদি প্রয়োজন হয়, পরে এক-দুদিন বাড়ানোও হতে পারে। তবে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন গত ১১ নভেম্বর শুরু হয়েছে। এ প্রক্রিয়া আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলার কথা রয়েছে। এরইমধ্যে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হওয়ার কথা থাকায় ভর্তি আবেদনের সময় আরও বাড়ানোর দাবি উঠেছে। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যদিও এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি ঢাবি কর্তৃপক্ষ। 

এদিকে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক জরুরি নির্দেশনায় বলা হয়েছে, ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য অপেক্ষা না করে, যাদের আবেদনের ন্যূনতম যোগ্যতা আছে,  তাদেরকে  অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরবর্তীতে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে, সে অনুযায়ী প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির পর্যন্ত আইবিএ ইউনিটে ১২০, বিজ্ঞান ইউনিটে ১৮৯১, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২৯৩৪, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১০৫০ এবং চারুকলা ইউনিটের ১৩০টি আসন রয়েছে।

আরও খবর: শীর্ষ জার্নালে অ্যাক্সেস নেই ঢাবির, গবেষণার প্রবন্ধ পেতে ধরনা দিতে হয় বিদেশি সহকর্মীদের কাছে

বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, গত ৩১ অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরাই ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। ফল পুনঃনিরীক্ষণের আবেদনকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

তাদের ফলাফল আগামীকাল ২৩ নভেম্বর প্রকাশিত হবে। শনিবার (২১ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর বেলা ১১টায় প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন। এ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে কেন্দ্রীয়ভাবে ফল দেখানো হতে পারে।’

ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি: আইবিএ ইউনিট ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিট, ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিট ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিট ২৬ ডিসেম্বর। ভর্তি আবেদনসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ভর্তি পরীক্ষা নিয়ে ঢাবির সিদ্ধান্তে ক্ষোভ-অভিমান শিক্ষামন্ত…
  • ২২ নভেম্বর ২০২৬
৫ বিভাগে বৃষ্টির আভাস
  • ২২ নভেম্বর ২০২৬
পুনঃনিরীক্ষণের ফল পাওয়া শিক্ষার্থীদের ঢাবিতে আবেদন কবে থেকে?
  • ২২ নভেম্বর ২০২৬
লালমনিরহাটে তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ২
  • ২২ নভেম্বর ২০২৬
প্রাণী থেকে মানুষ: অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের অদৃ…
  • ২২ নভেম্বর ২০২৬
জানুয়ারি থেকে নভেম্বর ভরিতে সোনার দাম কমল কত?
  • ২২ নভেম্বর ২০২৬