ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

২২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ PM
পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম

পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম © সংগৃহীত

ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. শহিদুল ইসলাম শহীদ নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা। মো. শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত একটি মাহফিলে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালন শেষে শারীরিক অসুস্থতা অনুভব করলে পুলিশ লাইনে অবস্থান করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা জানান, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর মো. শহিদুল ইসলামের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে ঝালকাঠি জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

প্রাথমিক ও মাধ্যমিকের ভর্তি নির্দেশিকা প্রকাশ, আবেদন শুরু ১…
  • ২২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে তিন মাসব্যাপী পর্যটন উৎসব উদ্বোধন আজ
  • ২২ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বুয়েটে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, যোগ্যতা দেখে নিন
  • ২২ নভেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আসন সংখ্যা ১৩০৯
  • ২২ নভেম্বর ২০২৬
জরুরি ব্রিফিং করবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬