প্রাথমিক ও মাধ্যমিকের ভর্তি নির্দেশিকা প্রকাশ, আবেদন শুরু ১ ডিসেম্বর

২২ নভেম্বর ২০২৬, ০৪:০১ PM
স্কুলে শিক্ষার্থীরা

স্কুলে শিক্ষার্থীরা © সংগৃহীত

সারাদেশের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে এতে।

আজ রবিবার (২২ নভেম্বর) মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে সকল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপপরিচালককে দেওয়া চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এসব সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশিকায় বলা হয়, ঢাকা মহানগরীসহ সারাদেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ১ম শ্রেণিতে ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে (http://gsa.teletalk.com.bd) পাওয়া যাবে। অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া আগামী ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।

এতে আরও বলা হয়, ১ম শ্রেণিতে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল হতে এসএমএসের মাধ্যমে প্রদান করা যাবে। ২য় শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা (লিখিত) স্ব স্ব ভর্তি কমিটির মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন করতে হবে। বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২৭ অনুযায়ী বিভিন্ন কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিশ্চিত করতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, ১ম শ্রেণিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না। ১ম শ্রেণির শিক্ষার্থীদের ডিজিটাল প্রক্রিয়ায় অনলাইন লটারি অনুষ্ঠানের তারিখ ১৫ নভেম্বর সকাল ১১টায় নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠান প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসন সংখ্যা উল্লেখপূর্বক ভর্তি বিজ্ঞপ্তি প্রচার করবেন এবং আবেদন ফরম জমার জন্য বিজ্ঞপ্তিতে সুস্পষ্ট তারিখ ও সময় উল্লেখ থাকতে হবে।

এতে আরও বলা হয়েছে, ঢাকা মহানগরীসহ সারাদেশের সকল বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) ১ম শ্রেণিতে ডিজিটাল লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন আগামী ১৫ ডিসেম্বর অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি www.dshe.gov.bd এর secondary circular/order ও www.teletalk.com ওয়েবসাইট হতে জানা যাবে। বেসরকারি প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম ভর্তি তদারকি ও নিরীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শক্রমে ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রমে সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে জানিয়ে এতে বলা হয়েছে, এ অবস্থায় সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়ের আওতাধীন ঢাকা মহানগরীসহ সারাদেশের সকল বেসরকারি স্কুল, স্কুল এন্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) উল্লিখিত নির্দেশনা অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ঢাকা মহানগরীতে তিন গ্রুপে ভর্তি নেবে ৪৯ বিদ্যালয়, দেখুন তাল…
  • ২২ নভেম্বর ২০২৬
প্রাথমিক ও মাধ্যমিকের ভর্তি নির্দেশিকা প্রকাশ, আবেদন শুরু ১…
  • ২২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে তিন মাসব্যাপী পর্যটন উৎসব উদ্বোধন আজ
  • ২২ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বুয়েটে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, যোগ্যতা দেখে নিন
  • ২২ নভেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আসন সংখ্যা ১৩০৯
  • ২২ নভেম্বর ২০২৬