লটারি বাদের প্রজ্ঞাপন জারি, স্কুল ভর্তির প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি

১৬ মার্চ ২০২৬, ১০:১৫ PM
শিক্ষার্থীদের ক্লাসে পাঠদান

শিক্ষার্থীদের ক্লাসে পাঠদান © ফাইল ছবি

সরকারি ও বেসকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া বাতিল করা হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে কী প্রক্রিয়ায় এই ভর্তি করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে প্রজ্ঞাপনে জানানো হয়। 

এর আগে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে লটারি হত। কোভিড-১৯ মহামারীর কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই শিক্ষার্থী ভর্তিতে লটারি শুরু হয়। চলতি বছরও প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী ২০২৭ সাল থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া বাতিলপূর্বক অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম গ্রহণ করা হবে।

এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৩ নভেম্বর ২০২৫ ও ১৯ নভেম্বর ২০২৫ তারিখের স্মারকে জারিকৃত সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা দুটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬