প্রধান ফটকে পলিথিনে ঝুলানো ককটেল © সংগৃহীত
রাজধানীর পল্লবীতে সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে পলিথিনে ঝুলানো ককটেলসদৃশ বিস্ফোরক বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ নভেম্বর) রাতে প্রতিষ্ঠানের প্রধান ফটকে বস্তুটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে রাতেই বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে প্রাথমিকভাবে এ ঘটনার উদ্দেশ্য কিংবা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রতিষ্ঠানের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে।