জরুরি ব্রিফিং করবে এনসিপি

২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ PM
জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি © ফাইল ছবি

গণমাধ্যম কর্মীদের কাছে জরুরি ব্রিফিংয়ের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এ ব্রিফিং করবেন। আজ রবিবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ২২ নভেম্বর (রবিবার) বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের জরুরি ব্রিফিং করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

২ নম্বর বহির্গমণ টার্মিনালের সামনে নিচতলায় পার্কিং প্রান্তে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আরও খবর: রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, শুরু এনসিপির সঙ্গে

এদিকে এনসিপিকে দিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যের লক্ষ্যে বিভিন্ন দলের সঙ্গে সোমবার (২৩ নভেম্বর) থেকে পৃথক মতবিনিময় বা সংলাপ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়।

জরুরি ব্রিফিং করবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের
  • ২২ নভেম্বর ২০২৬
বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এ…
  • ২২ নভেম্বর ২০২৬
সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ‘ইঞ্জিনিয়ার’
  • ২২ নভেম্বর ২০২৬
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার খবর আনন্দবাজারে
  • ২২ নভেম্বর ২০২৬
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে গভীর রাতে বাসে আগুন 
  • ২২ নভেম্বর ২০২৬