রাশেদ খাঁন

মাশরাফির বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে হত্যার মদদ দেওয়ার অভিযোগ

২২ নভেম্বর ২০২৬, ১২:৫২ AM , আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৫ AM
রাশেদ খাঁন

রাশেদ খাঁন © টিডিসি সম্পাদিত

নড়াইলের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের আর্থিক সহায়তা দেওয়া এবং বিএনপির দুই নেতাকে হত্যার মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

গতকাল শনিবার (২১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব অভিযোগ করেন। একই সঙ্গে মাশরাফির রাজনৈতিক অবস্থান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময়কার ভূমিকা এবং আওয়ামী লীগের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও সমালোচনা করেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খান দাবি করেন, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত অর্থ পাঠান মাশরাফি। তাঁর অভিযোগ, সর্বশেষ সহিংসতার ঘটনাতেও মাশরাফির মদদ রয়েছে। গণঅভ্যুত্থানের সময় তাঁর বাড়িতে ভাঙচুরের ঘটনার ক্ষোভ থেকে প্রতিশোধপরায়ণ হয়ে তিনি অর্থ ব্যয় করে সহিংসতা ও হত্যাকাণ্ডে মদদ দিচ্ছেন বলেও দাবি করেন রাশেদ খাঁন।

স্ট্যাটাসে বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশনা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, মাশরাফির অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করছেন, তিনি ওই দুই নেতাকে হত্যার নির্দেশ দেননি। তবে মাশরাফি নিজে কেন এ বিষয়ে বক্তব্য দিচ্ছেন না, সে প্রশ্ন তোলেন তিনি।

রাশেদ খাঁন আরও লেখেন, একসময় তিনিও মাশরাফির ভক্ত ছিলেন। তবে ২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থানের সময় মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, বাবা-ছেলে দুজনই ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন।

মাশরাফি আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রত্যাবর্তনের আশায় রাজনীতিতে সক্রিয় রয়েছেন দাবি করে রাশেদ খাঁন বলেন, প্রায় দুই বছর বিরতির পর চলতি বছর শেখ হাসিনার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি। ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে মন্ত্রী হওয়ার প্রত্যাশা থেকেই তিনি এমন অবস্থান নিয়েছেন বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।

মাশরাফির রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নেওয়া কিংবা পরবর্তী সময়ে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত ছিল তাঁর।

মেধা-প্রজ্ঞায় আমাদের ছাড়িয়ে গেছে জেন-জি— আইনমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক শিক্ষার্থীর সঙ্গে ঢ…
  • ২২ নভেম্বর ২০২৬
মাশরাফির বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে হত্যার মদদ দেওয়ার অভিয…
  • ২২ নভেম্বর ২০২৬
বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বিএনপি নেতাকে কোমর-হাত-পায়ে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬