পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩

২২ নভেম্বর ২০২৬, ০১:২২ AM
চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির

চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির © সংগৃহীত

পাবনার চাটমোহরে পৃথক অভিযানে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ তিন ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। 

গতকাল শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন ও ছাত্রলীগের সক্রিয় সদস্য বড়শালিকা গ্রামের রাশেদুল ইসলাম।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, চাটমোহরে নাশকতার উদ্দেশ্যে হরিপুর ও গুনাইগাছা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানার পর অভিযান চালায়। এ সময় হরিপুর এলাকা থেকে হুমায়ূনকে এবং গুনাইগাছা এলাকা থেকে রাসেল ও রাশেদুল ইসলামকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। তাদের গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

মেধা-প্রজ্ঞায় আমাদের ছাড়িয়ে গেছে জেন-জি— আইনমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক শিক্ষার্থীর সঙ্গে ঢ…
  • ২২ নভেম্বর ২০২৬
মাশরাফির বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে হত্যার মদদ দেওয়ার অভিয…
  • ২২ নভেম্বর ২০২৬
বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বিএনপি নেতাকে কোমর-হাত-পায়ে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬