মেধা-প্রজ্ঞায় আমাদের ছাড়িয়ে গেছে জেন-জি— আইনমন্ত্রী

২২ নভেম্বর ২০২৬, ০১:৪৯ AM
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান © সংগৃহীত

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতায় নব্বইয়ের গণঅভ্যুত্থানে রাজপথে থাকা প্রজন্মের চেয়ে অনেক বেশি এগিয়ে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের দেখলে ভয় লাগে। কারণ, তোমরা আমাদের প্রজন্মের চেয়ে মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতায় অনেক বেশি এগিয়ে। তোমাদের প্রজন্মের নাম জেন-জি।’

গতকাল শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত ‘চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার উদ্দেশ্য তুলে ধরে আইনমন্ত্রী বলেন, শুধু কয়েকজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়াই এ আয়োজনের লক্ষ্য নয়। এর মূল উদ্দেশ্য পরবর্তী প্রজন্মকে লেখাপড়া, শিক্ষা, মেধা ও জ্ঞানচর্চায় আরও বেশি উদ্বুদ্ধ করা। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আগের প্রজন্মের তুলনায় মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা ও পরিশ্রমে অনেক এগিয়ে। তাদের এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

নব্বইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে মো. আসাদুজ্জামান বলেন, ওই আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার সময় তাদের অনেক সহযোদ্ধাকে হারাতে হয়েছে। জাফর, জয়নাল, দীপালী সাহা, কাঞ্চন, চিকিৎসক মিলন, নূর হোসেন ও জিহাদসহ অসংখ্য সহযোদ্ধা জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন বিজয় অর্জন করে।

মেধা-প্রজ্ঞায় আমাদের ছাড়িয়ে গেছে জেন-জি— আইনমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক শিক্ষার্থীর সঙ্গে ঢ…
  • ২২ নভেম্বর ২০২৬
মাশরাফির বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে হত্যার মদদ দেওয়ার অভিয…
  • ২২ নভেম্বর ২০২৬
বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বিএনপি নেতাকে কোমর-হাত-পায়ে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬