বিকেল থেকে জরুরি বৈঠকে বসেছে এনসিপি

১৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ PM
এনসিপির লোগো

এনসিপির লোগো © সংগৃহীত

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

গণমাধ্যমকে তিনি জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাজনৈতিক পর্ষদের এই জরুরি বৈঠক হচ্ছে। বৈঠক শেষে রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের অবস্থান ও পরবর্তী করণীয় তুলে ধরা হবে।

বৈঠকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলমসহ রাজনৈতিক পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন।

‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’-…
  • ১৯ নভেম্বর ২০২৬
রাকসুর দাবি আদায়ে আম্মারের পাশে এবার রাবি অফিসার্স ফোরাম
  • ১৯ নভেম্বর ২০২৬
বিকেল থেকে জরুরি বৈঠকে বসেছে এনসিপি
  • ১৯ নভেম্বর ২০২৬
জানা যাবে ঔষধের কার্যকারিতা, ক্ষমতা ও পার্শ্বপ্রতিক্রিয়া
  • ১৯ নভেম্বর ২০২৬
একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি
  • ১৯ নভেম্বর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage