এফসিপিএস পার্ট-১ পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩ PM
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) © টিডিসি ছবি

২০২৭ সালের জানুয়ারি সেশনের এফসিপিএস পার্ট-১ লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘণ্টাব্যাপী রাজধানীর মহাখালীর বিসিপিএস ভবনে এই পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের পরীক্ষায় ফেলোশিপ প্রোগ্রামের আওতায় মোট ৬৫টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ২৭টি সাধারণ বিষয় এবং ৩৮টি বিশেষায়িত বিষয় রয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর মেডিসিন অ্যান্ড অ্যালাইড, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফ্যামিলি মেডিসিন, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি এবং ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অ্যানাস্থেসিওলজি, অ্যানাটমি, ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি, ফরেনসিক মেডিসিন, অফথালমোলজি অ্যান্ড অ্যালাইড, ওটোল্যারিনগোলজি-হেড অ্যান্ড নেক সার্জারি, ফার্মাকোলজি, ফিজিওলজি, সাইকিয়াট্রি অ্যান্ড অ্যালাইড, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, রেডিওথেরাপি, সার্জারি অ্যান্ড অ্যালাইড এবং ট্রান্সফিউশন মেডিসিনের পরীক্ষা।

আর ৩ ডিসেম্বর ২০২৬ নেওয়া হবে ডেন্টাল সার্জারি (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডনটিক্স অ্যান্ড ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স অ্যান্ড প্রস্থোডনটিক্স), অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি অ্যান্ড অ্যালাইড এবং পেডিয়াট্রিক্স অ্যান্ড অ্যালাইডের পরীক্ষা।

এর আগে গত ১১ অক্টোবর পরীক্ষার তারিখ ঘোষণা করে বিসিপিএস। ইতোমধ্যে গত ৩ নভেম্বর শেষ হয়েছে অনলাইন আবেদন এবং পরীক্ষার ফি প্রদান। এবার পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার টাকা।

‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’-…
  • ১৯ নভেম্বর ২০২৬
রাকসুর দাবি আদায়ে আম্মারের পাশে এবার রাবি অফিসার্স ফোরাম
  • ১৯ নভেম্বর ২০২৬
বিকেল থেকে জরুরি বৈঠকে বসেছে এনসিপি
  • ১৯ নভেম্বর ২০২৬
জানা যাবে ঔষধের কার্যকারিতা, ক্ষমতা ও পার্শ্বপ্রতিক্রিয়া
  • ১৯ নভেম্বর ২০২৬
একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি
  • ১৯ নভেম্বর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage