বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি অধ্যাপক সাইফুন নাহার

২২ আগস্ট ২০২৬, ০৫:৩৪ PM
অধ্যাপক ডা. সাইফুন নাহার

অধ্যাপক ডা. সাইফুন নাহার © সংগৃহীত

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সাইকিয়াট্রি অনুষদের মেম্বার সেক্রেটারি পদে মনোনীত হয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সাইফুন নাহার। গত ১৮ আগস্ট ডা. সাইফন নাহারকে আনুষ্ঠানিক মনোনয়নের বিষয়ে জানায় বিসিপিএস।

জানা গেছে, গত জুলাই থেকে কার্যকর পরবর্তী দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে। এর আগে গত ২০ জুলাই বিসিপিএসের ২২৬তম কাউন্সিল সভায় নতুন এ সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ২০ জুলাই অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের আলোকে ১৮ আগস্ট অধ্যাপক ডা. সাইফুন নাহারকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নের বিষয় জানিয়ে চিঠি পাঠায় বিসিপিএস কর্তৃপক্ষ।

বিসিপিএসের দেওয়া চিঠিতে বলা হয়, সাইকিয়াট্রি অনুষদে অধ্যাপক ডা. সাইফুন নাহারের সক্রিয় উপস্থিতি প্রতিষ্ঠানটির মান, সুনাম ও মর্যাদাকে আরও উঁচুতে নিয়ে যেতে কার্যকর ভূমিকা রাখবে।

অধ্যাপক ডা. সাইফুন নাহার বর্তমানে ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। বর্তমান পদের পাশাপাশি তিনি বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের মেম্বার সেক্রেটারি হিসেবে অর্পিত দায়িত্ব পালন করে যাবেন।

উল্লেখ্য, মনোরোগ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা ক্ষেত্রে সুদীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ডা. সাইফুন নাহার দেশের মানসিক স্বাস্থ্যবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও পেশাগত অগ্রযাত্রায় প্রতিনিয়ত কাজ করছেন। 

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মূল নেতৃত্বের পাশাপাশি বিসিপিএসের এমন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পাওয়ায় সাইকিয়াট্রি বিষয়ে উচ্চতর শিক্ষা, প্রশিক্ষণের মানবিকাশ, চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সামগ্রিক মানসিক স্বাস্থ্যসেবার ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞেরা।

ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9