এফসিপিএস ট্রেইনিদের নিয়ে সিদ্ধান্ত ‘অযৌক্তিক’, মিটফোর্ডে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

০৪ জুন ২০২৬, ০৪:০৮ PM , আপডেট: ০৪ জুন ২০২৬, ০৪:১৪ PM
জরুরি বিভাগের সামনে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়

জরুরি বিভাগের সামনে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয় © সংগৃহীত

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস প্রশিক্ষণার্থীদের জন্য নতুন ‘প্রশিক্ষণ নীতিমালা’র সিদ্ধান্তকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৭ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশও করেছেন তারা।

আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই কর্মসূচি আয়োজিত হয়। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে ডা. জুবের, ডা. দেবাশীষ, ডা. আল মিয়ান, ডা. তৌকির, ডা. শাকিলা, ডা. হাসিব ও ডা.  তাসনিম বক্তব্য রাখেন। পরে হাসপাতাল পরিচালকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি স্মারকলিপিও দেন ইন্টার্ন চিকিৎসকরা।

বিক্ষোভ কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসকরা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নোটিশে এমন কিছু প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে, যা বাংলাদেশের চিকিৎসক সমাজের মধ্যে গভীর উদ্বেগ, ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। বিশেষ করে এফসিপিএস কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের বেতন কাঠামোতে বৈষম্য সৃষ্টির প্রস্তাব এবং প্রশিক্ষণের অংশ হিসেবে দুই বছর উপজেলা পর্যায়ে বাধ্যতামূলক পোস্টিংয়ের বিষয়টি চিকিৎসা শিক্ষা, পেশাগত উন্নয়ন এবং প্রশিক্ষণের সুষ্ঠু পরিবেশের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর বলে আমরা মনে করি।

আরও পড়ুন: ভাতা পাবেন মাত্র এক হাজার প্রশিক্ষণার্থী, দুই বছর থাকতে হবে নিজ উপজেলায়

তারা বলেন, চিকিৎসকেরা জাতির স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। অথচ বারবার দেখা যাচ্ছে, চিকিৎসকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা, সম্মানজনক কর্মপরিবেশ এবং যুক্তিসংগত পারিশ্রমিক নিশ্চিত করার পরিবর্তে এমন সব সিদ্ধান্ত ও প্রস্তাব সামনে আনা হচ্ছে, যা চিকিৎসক সমাজকে আরও অনিশ্চয়তা, বৈষম্য ও পেশাগত সংকটের মুখে ঠেলে দিচ্ছে। একজন চিকিৎসকের দীর্ঘ শিক্ষাজীবন, কঠোর প্রশিক্ষণ, মানসিক চাপ, সামাজিক দায়িত্ব এবং দেশের স্বাস্থ্যব্যবস্থায় তার অপরিহার্য ভূমিকার যথাযথ মূল্যায়ন না করে কোনো নীতিমালা প্রণয়ন করা হলে তা কেবল চিকিৎসকদের নয়, সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকেই দুর্বল করবে।

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, চিকিৎসকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তাকে উপেক্ষা করে কোনো একতরফা সিদ্ধান্ত চিকিৎসক সমাজ মেনে নেবে না। চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণকে মানসম্মত, নিরাপদ এবং সম্মানজনক করতে হলে চিকিৎসকদের বাস্তব সমস্যা ও ন্যায্য দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তাই উক্ত বৈষম্যমূলক ও অযৌক্তিক প্রস্তাবসমূহের তীব্র নিন্দা জানিয়ে আমরা অবিলম্বে সেগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: ভাতা পাবেন সব এফসিপিএস ট্রেইনি, মন্ত্রণালয়ের নোটিশ চূড়ান্ত নয়: বিসিপিএস

এছাড়া গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর সংগঠিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে চিকিৎসক সমাজ প্রতিবাদ জানালেও এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও বাস্তবে এখনো কোনো দৃশ্যমান ও কার্যকর অগ্রগতি পরিলক্ষিত হয়নি বলেও অভিযোগ করেছেন এসব ইন্টার্ন চিকিৎসক। তারা বলছেন, চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তাহীনতা আজ একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। একজন চিকিৎসক যদি নিরাপদে দায়িত্ব পালন করতে না পারেন, তবে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়বে।

ইন্টার্ন চিকিৎসকদের ৭ দফা দাবি
১. স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল করতে হবে।
২. বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বিসিপিএসের পরীক্ষা ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে করতে হবে।
৩. বিসিএসে পূর্বের ন্যায় চিকিৎসকদের প্রবেশের বয়সসীমা ২ বছর বাড়িয়ে ৩৪ বছর করতে হবে।
৪. স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা আইন প্রণয়ন করতে হবে।
৫. নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ করতে হবে।
৬. নতুন মেডিকেল কলেজ অনুমোদন সাময়িকভাবে বন্ধ রেখে বিদ্যমান মানহীন মেডিকেল কলেজগুলোর শিক্ষা ও অবকাঠামোগত মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে।
৭. বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে, শ্রম আইন ২০০৬-এর যথাযথ প্রয়োগ এবং পে-স্কেলের আদর্শ মেনে।

ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, এসব দাবি কোনো ব্যক্তিগত সুবিধা আদায়ের দাবি নয়; এগুলো দেশের চিকিৎসা শিক্ষা, চিকিৎসক সমাজের পেশাগত মর্যাদা এবং জনগণের স্বাস্থ্যসেবার মান রক্ষার জন্য অপরিহার্য। চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত না করে একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

ইউরোপীয়ান ইউনিয়নে যোগ দিচ্ছে উত্তর আমেরিকার এক দেশ 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৬ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া ম্যাকলেমোরের সমর্থনে এড শির…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9