মাইক্রোবাসের ধাক্কা

যাচ্ছিলেন কলেজে, ভাইয়ের বাইক থেকে ছিটকে বাড়ি ফিরলেন নিথর দেহে

২৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ PM
আসমা খাতুন

আসমা খাতুন © সংগৃহীত

যশোর-খুলনা মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে আসমা খাতুন এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রবিবার (২৯ নভেম্বর) ভোরে যশোর সদর উপজেলার গোপালপুর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা সদর উপজেলার বলরামপুর গ্রামের কবির হোসেনের মেয়ে। তিনি নড়াইল নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের ভাই মঈন হোসেন জানান, রবিবার ভোর ৬টার দিকে তিনি মোটরসাইকেলে করে বোনকে নড়াইল নার্সিং ইনস্টিটিউটে পাঠানোর উদ্দেশ্যে যশোর-নড়াইল বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে যশোর-খুলনা মহাসড়কের গোপালপুর গেট এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আসমা গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে ভর্তি করার কিছুক্ষণ পরই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

কর্তব্যরত চিকিৎসক ডা. ইউসুফ আলী গণমাধ্যমকে বলেন, মাথায় গুরুতর আঘাত নিয়ে আসমাকে ভর্তি করা হয়। চিকিৎসা শুরুর  কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

এদিকে আসমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নড়াইল ও যশোর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, সেবিকা এবং স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালের মর্গে ভিড় করেন। সংবাদবিশ্লেষণ

কারিগরি শিক্ষকদের বদলির আবেদন নিয়ে অনিশ্চয়তা
  • ২৯ নভেম্বর ২০২৬
যাচ্ছিলেন কলেজে, ভাইয়ের বাইক থেকে ছিটকে বাড়ি ফিরলেন নিথর দে…
  • ২৯ নভেম্বর ২০২৬
সফটওয়্যার জটিলতায় আটকা কারিগরি শিক্ষকদের বেতন, যে উদ্যোগ নি…
  • ২৯ নভেম্বর ২০২৬
রোনালদোকে হলুদ কার্ড না দেখানোয় রেফারির সমালোচনা
  • ২৯ নভেম্বর ২০২৬
প্রথম হয়ে পুলিশের চাকরি, ক্যানসারে আক্রান্ত হাসানের চিকিৎসা…
  • ২৯ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের পদ ছাড়েননি ছেলে, অ্যাফিডেভিটের মাধ্যমে ছেলেকে ত্…
  • ২৯ নভেম্বর ২০২৬