রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নার্সিং শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ৩

২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৮ AM
জাতীয় বার্ন ইনস্টিটিউট

জাতীয় বার্ন ইনস্টিটিউট © সংগৃহীত

ঢাকার কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) মারা গেছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার।

তিনি বলেন, আগুনে সানজিদার শরীরের ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে একই ঘটনায় দগ্ধ ইফতি সাবা (২৫) ও তার এক বছর বয়সি ছেলে আরিস রহমান মাহাদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বর্তমানে এই ঘটনায় দগ্ধ ব্যাংক কর্মকর্তা আবদুর রহমান মানিক (৩২) ও সানজিদার মা শামসুন্নাহার বেগম (৫২) ওই ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মানিকের শরীরের ৬ শতাংশ এবং শামসুন্নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এই বিস্ফোরণ ঘটে। এতে একই ফ্ল্যাটে থাকা দুটি পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আবদুর রহমান মানিক, তার স্ত্রী ইফতি সাবা ও ছেলে আরিস রহমান মাহাদ ছিলেন। অন্য দুজন হলেন পাশের কক্ষের ভাড়াটে সানজিদা ইসলাম ও তার মা শামসুন্নাহার বেগম।

দগ্ধ আবদুর রহমান মানিক জানান, চতুর্থ তলার ওই ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানকে নিয়ে সাবলেট থাকতেন তিনি। গত বৃহস্পতিবার সকালে তার স্ত্রী ছেলেকে কোলে নিয়ে রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটে থাকা পাঁচজনই দগ্ধ হন।

মানিক আরও জানান, ভবনটির নিচতলায় গ্যাস সিলিন্ডার রেখে ওপরে সংযোগ নেওয়া হয়েছিল। তার ধারণা, রাতে কোনোভাবে চুলা চালু ছিল অথবা পাইপে লিকেজ হয়ে সারা রাত ঘরে গ্যাস জমে ছিল। সকালে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে সেই গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে।

‘হেঁটে হেঁটে বা প্লেনে বাংলাদেশে চলে যাচ্ছি’—হাসিনা ঘুমিয়ে …
  • ২৪ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩
  • ২৪ নভেম্বর ২০২৬
সিভিল সার্জন কার্যালয়ে বড় নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নার্সিং শিক্ষার্থীর মৃত্যু, …
  • ২৪ নভেম্বর ২০২৬
টানা দ্বিতীয় দিনের মতো বাড়ল স্বর্ণের দাম
  • ২৪ নভেম্বর ২০২৬
বৈশ্বিক দুই তহবিল থেকে ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদান পাচ্ছে …
  • ২৪ নভেম্বর ২০২৬