রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

২৪ নভেম্বর ২০২৬, ১০:১১ AM
দেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে

দেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে © ফাইল ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে তাদের মোতায়েন করেছে সরকার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও খবর: ৮ মাস আন্দোলন শেষে যোগদান, এবার বেতনহীন প্রাথমিকের নতুন শিক্ষকরা

আরও বলা হয়েছে, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রি সেলসিয়াসে
  • ২৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ৮ম চালান
  • ২৪ নভেম্বর ২০২৬
রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২৪ নভেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান ভারতে নির্বাসিত হাসিনা, চেয়েছেন …
  • ২৪ নভেম্বর ২০২৬
থানায় হামলার ভিডিও ফেসবুকে দিয়ে উল্লাস, নিষিদ্ধ ছাত্রলীগ কর…
  • ২৪ নভেম্বর ২০২৬
আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প…
  • ২৪ নভেম্বর ২০২৬