পুলিশের এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৬, ১০:১৮ AM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে স্থানীয় ইসদাইর পৌর স্টেডিয়ামের পাশের ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত এএসআই (সশস্ত্র) মো. আবু হানিফ টাঙ্গাইল জেলার কালীহাতী উপজেলার ইছাপুর গ্রামের প্রয়াত ইয়াকুব মুন্সীর ছেলে। ইসদাইর পৌর স্টেডিয়ামের পাশের বাড়িটিতে তিনি স্ত্রীকে নিয়ে ভাড়ায় থাকতেন। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্য খবর: নাসীরুদ্দীন পাটওয়ারী-সার্জিস আলমের গাড়িবহরে হামলা  

জেলা পুলিশ লাইনসে কর্মরত এ পুলিশ কর্মকর্তা গত ২৫ জুলাই থেকে ৫ দিনের অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আবু হানিফের স্ত্রী বাকপ্রতিবন্ধী। তার নিজেরও মানসিক সমস্যা ছিল। দাম্পত্য কলহের জেরে তার স্ত্রী সোমবার বাবার বাড়ি চলে যান।

তিনি বলেন, দাম্পত্য কলহের জেরেই এএসআই আবু হানিফ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬