একযোগে ৯৩ এএসপিকে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, তালিকা দেখুন

২৮ জুলাই ২০২৬, ১২:৩৯ AM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © সংগৃহীত

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৯৩ শিক্ষানবিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে পদায়ন করা হয়েছে। বাস্তব প্রশিক্ষণ শেষে তারা নতুন কর্মস্থলে যোগ দেবেন।

সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ হওয়ার পর তারা বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তাদের সিআইডি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‌্যাব, কক্সবাজার, খুলনা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), খুলনা মহানগর পুলিশ (কেএমপি), সিলেট মহানগর পুলিশ (এসএমপি), বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) এবং শিল্পাঞ্চল পুলিশসহ বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া গাজীপুর, রংপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, সিলেট ও কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায়ও তাদের বাস্তব প্রশিক্ষণের জন্য পদায়ন করা হয়েছে।

তালিকা দেখুন

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল স্বর্ণ-রুপার দাম, ভরিতে কত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ, আবেদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬