ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল

২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৩ AM
কে এম শাখাওয়াত মুন

কে এম শাখাওয়াত মুন © সংগৃহীত

ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে রাজধানী ধানমন্ডি ২৭ থেকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত একটার পর তাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। 

শাখাওয়াত মুনকে আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহ-সভাপতি মোতাহার হোসেন নিলয় ফেসবুকে লাইভে আসেন। এসময় মুনকে আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগের কী প্ল্যান রয়েছে তা ছাত্রদলের নেতাকর্মীরা জানতে চান।

তখন মুন চাকরি থেকে ওএসডি রয়েছেন বলে তাদের জানিয়েছেন। লাইভে তাকে মারধর করতেও দেখা গেছে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন কে এম শাখাওয়াত মুন।তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) ছিলেন। ৫ আগেস্টর পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

৫ আগস্টের আগে  পিআইবির পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) পদ থেকে বদলিপূর্বক উপ-প্রেস সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল।  

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬