ককটেল তৈরির সময় বিস্ফোরণ, কৃষক লীগ নেতা নিহত

২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ PM
নিহত মো. টমাস আলী

নিহত মো. টমাস আলী © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মো. টমাস আলী নামের এক কৃষক লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত তিনজন। 

বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা মাঠে এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত টামস আলী একই উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা এলাকার মোস্তফা আলী ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।

বিকেলে পারচৌকা মাঠে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী গুরুতর আহত হয়ে মারা যান। এ সময় তার তিনজন সহযোগী গুরুতর আহত হযন বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। 

বিস্ফোরণের ঘটনায় অধিকতর তথ্য সংগ্রহ চলমান রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, বিনোদপুর ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নামে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের নাম ও ঠিকানা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে এবং বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।

ককটেল তৈরির সময় বিস্ফোরণ, কৃষক লীগ নেতা নিহত
  • ২৫ নভেম্বর ২০২৬
কন্যা সন্তানের মা জেনিফার জিতলেন মিস ইউনিভার্স ২০২৬-এর মুক…
  • ২৫ নভেম্বর ২০২৬
৪ টেস্টেই বাজিমাত, আইসিসি র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে হৃদয়
  • ২৫ নভেম্বর ২০২৬
রাতেও প্রেস ক্লাবে অবস্থানের ঘোষণা অনশনরত নারী শিক্ষকদের 
  • ২৫ নভেম্বর ২০২৬
চবির হলে মাদক সেবন, শাস্তি পেল চার শিক্ষার্থী
  • ২৫ নভেম্বর ২০২৬