গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার

২৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ PM
গ্রেপ্তার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান

গ্রেপ্তার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান © সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে সম্পৃক্ততার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বর্তমানে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল ওই কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে এসআরবি-১৪ কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কমান্ডিং অফিসার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল তাকে আটক করে নিয়ে যায়। র‍্যাব কার্যালয় থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের বিষয়টি তারা বলতে পারবেন। 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৯ নভেম্বর ছাত্রলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয়। এতে থানা ভবন পুড়ে যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় তদন্ত করতে গিয়ে অগ্নিসংযোগের পরিকল্পনাকারী হিসেবে পুলিশ কর্মকর্তা আবুল হাসানের সম্পৃক্ততার তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে। গ্রেপ্তারের আগে তাকে এসআরবি-১১ ও পুলিশ হেডকোয়ার্টারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গ্রেপ্তার আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত
  • ২৫ নভেম্বর ২০২৬
দলীয় কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার …
  • ২৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে অতিরিক্ত পু…
  • ২৫ নভেম্বর ২০২৬
চবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি মাহফুজ, সম্পাদক নাঈম
  • ২৫ নভেম্বর ২০২৬
বাড়ি ময়মনসিংহ, চাকরি সিলেটে, সেলিনা বললেন— ‘শুধুমাত্র বদলি …
  • ২৫ নভেম্বর ২০২৬
সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন যেভাবে
  • ২৫ নভেম্বর ২০২৬