দলীয় কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

২৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ PM
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের পদত্যাগ।

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের পদত্যাগ। © সংগৃহীত

দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষের কথা জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির ছয় নেতা পদত্যাগ করেছেন। তারা নিজ নিজ সাংগঠনিক পদের পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদও ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগ করা নেতারা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য মো. আফজাল শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ ও সদস্য মোহাম্মদ জামাল মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘদিন ধরে পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তুষ্ট হওয়ায় তারা স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে সাংগঠনিক পদ ছাড়ার পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়িয়েছেন।

লিখিত বক্তব্যে তারা আরও জানান, ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবেন না। তাদের এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া হয়েছে। কারও চাপ, প্ররোচনা বা প্রভাব এতে কাজ করেনি বলেও দাবি করেন তাঁরা।

ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত
  • ২৫ নভেম্বর ২০২৬
দলীয় কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার …
  • ২৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে অতিরিক্ত পু…
  • ২৫ নভেম্বর ২০২৬
চবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি মাহফুজ, সম্পাদক নাঈম
  • ২৫ নভেম্বর ২০২৬
বাড়ি ময়মনসিংহ, চাকরি সিলেটে, সেলিনা বললেন— ‘শুধুমাত্র বদলি …
  • ২৫ নভেম্বর ২০২৬
সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন যেভাবে
  • ২৫ নভেম্বর ২০২৬