বাংলাদেশ সেনাবাহিনী © টিডিসি সম্পাদিত
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৭ সালে নির্ধারিত সেনানিবাসে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সেনাবাহিনীতে সৈনিক পদে সাধারণ (জিডি) ও টেকনিক্যাল ট্রেডে (টিটি) আবেদন করা যাবে। এ ছাড়া বিএনসিসির সদস্য, সেনাসদস্যদের সন্তান এবং টিটিটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা নির্ধারিত নিয়মে পৃথকভাবে আবেদন করতে পারবেন। দেশের সব জেলার যোগ্য পুরুষ ও নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: সৈনিক
ট্রেড: সাধারণ (জিডি) ও টেকনিক্যাল (টিটি)
প্রার্থী: পুরুষ ও নারী
আবেদন শুরু: ১ ডিসেম্বর, ২০২৬
আবেদন শেষ: ৩১ জানুয়ারি, ২০২৭
আবেদন ফি: ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা)
আবেদনের মাধ্যম: এসএমএস ও অনলাইনে
আরও দেখুন: ১১০ পদ, বিসিকের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা
আবেদনের যোগ্যতা:
সাধারণ ট্রেড (জিডি): বয়স ১৭ থেকে ২২ বছর। এসএসসি বা সমমানের পরীক্ষায় (মাদ্রাসা, কারিগরি ও উন্মুক্ত) ন্যূনতম জিপিএ-৩.০০ থাকতে হবে।
টেকনিক্যাল ট্রেড (টিটি): বয়স ১৭ থেকে ২৩ বছর। এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ৩ মাসের কোর্স সম্পন্ন করতে হবে।
বিজ্ঞান বিভাগ, প্যারামেডিক, ফিজিওথেরাপিস্ট, ওটিএ, আইসিএ ও রেডিওগ্রাফার বিষয়ে ডিপ্লোমা সম্পন্নকারীরা অগ্রাধিকার পাবেন।
শারীরিক যোগ্যতা:
পুরুষ: উচ্চতা ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি), ক্ষুদ্র নৃগোষ্ঠীর উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি, বুক স্বাভাবিক ৩০, স্ফীত ৩২ ইঞ্চি
নারী: উচ্চতা ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি), ক্ষুদ্র নৃগোষ্ঠীর উচ্চতা ১.৫২ মিটার (৫ ফুট), ওজন ৪৭ কেজি, বুক স্বাভাবিক ২৮, স্ফীত ৩০ ইঞ্চি
প্রার্থীদের চোখের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পরীক্ষায় এইচবিএসএজি ও ডোপ টেস্ট অন্তর্ভুক্ত রয়েছে। সাঁতার জানা বাধ্যতামূলক এবং কমপক্ষে ৩৫ মিটার সাঁতার কাটতে হবে। প্রার্থীকে অবিবাহিত ও বাংলাদেশের নাগরিক হতে হবে।
আরও দেখুন: ঢাকা সেনানিবাসে জনবল নিয়োগ, আবেদন যে ৩ উপায়ে
যেভাবে আবেদন করবেন: আবেদন করতে প্রথমে টেলিটক প্রিপেইড সিম থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
যারা আবেদন করতে পারবেন না: সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বরখাস্ত হওয়া ব্যক্তি, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বরখাস্ত বা স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া ব্যক্তি এবং দ্বৈত নাগরিকত্বধারীরা আবেদন করতে পারবেন না।
নির্বাচিত প্রার্থীদের ৩৬ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
হেল্পলাইন ও যোগাযোগ: ইউজার আইডি বা পাসওয়ার্ড হারিয়ে গেলে এবং ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ জানতে টেলিটক নম্বর থেকে ৬৫৯৬ নম্বরে এসএমএস পাঠানো যাবে। জরুরি প্রয়োজনে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করে ৮ চাপার পর ১ চাপতে হবে। অন্য অপারেটর থেকে যোগাযোগের নম্বর ০১৫০০১২১১২১।
আরও দেখুন: বেপজায় শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ, আবেদন যেভাবে
ই-মেইল: [email protected]
বিস্তারিত জানতে নিচে দেখুন।
