বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল © টিডিসি ফাইল ফটো
বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজস্বখাতভুক্ত ৪ ক্যাটাগরির পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে বরিশাল বিভাগের ৬ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল সম্প্রতি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫ জন, অফিস সহায়ক পদে তিনজন, নিরাপত্তা প্রহরী পদে একজন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে দুজন নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল।
আবেদন শুরু: ২৫ নভেম্বর সকাল ১০টা।
আবেদন শেষ: ২৪ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
পদের বিবরণ ও বেতন
১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: পদসংখ্যা ৫টি। বেতন গ্রেড ১৬। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা। আবেদনকারীদের স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটার ট্রাবলশুটিংয়ে দক্ষতা থাকতে হবে।
আরও দেখুন: চট্টগ্রাম সিটি করপোরেশনে চিকিৎসক নিয়োগ, আবেদন অনলাইনে
২. অফিস সহায়ক: পদসংখ্যা ৩টি। বেতন গ্রেড ২০। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা। এ পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩. নিরাপত্তা প্রহরী: পদসংখ্যা ১টি। বেতন গ্রেড ২০। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা। এ পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৪. পরিচ্ছন্নতাকর্মী: পদসংখ্যা ২টি। বেতন গ্রেড ২০। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা। এ পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদের ৮০ শতাংশ জাত হরিজন প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে এ শ্রেণির প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং বরিশাল বিভাগের আওতাধীন বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স: ১৮ থেকে ৩২ বছর।
আরও দেখুন: সিভিল সার্জন কার্যালয়ে বড় নিয়োগ, আবেদন অনলাইনে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক নন—এমন কাউকে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি এ নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন না। বিবাহিত নারী প্রার্থীদের আবেদনে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের দেওয়া অনাপত্তি সনদের মূলকপি দেখাতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষার ফি ১১২ টাকা। অন্য তিনটি পদের প্রতিটির পরীক্ষার ফি ৫৬ টাকা।
আরও দেখুন: ২২১ পদে প্রাণিসম্পদ অধিদপ্তরে ফের নিয়োগ, অষ্টম-এসএসসি পাসেই আবেদন
বিস্তারিত জানতেে এখানে দেখুন।