প্রাণিসম্পদ অধিদপ্তর © টিডিসি সম্পাদিত
প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং প্রক্রিয়ায় বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধীন কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, ৬৪টি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র এবং ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। ষাঁড় রক্ষক, নৈশপ্রহরী, ইলেকট্রিশিয়ান, পাম্প ড্রাইভার, প্লাম্বার, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পদে এ নিয়োগ দেওয়া হবে।
অষ্টম শ্রেণি থেকে এসএসসি বা সমমান পাস প্রার্থীরা পদগুলোতে আবেদনের সুযোগ পাবেন। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজার্মান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর।
চাকরির ধরন: আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা ক্রয়।
আবেদন শেষ: ২৩ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।
পদের নাম ও পদসংখ্যা:
সারণি-ক: কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, সাভার ও রাজশাহী এবং ৬৪টি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রসহ অন্যান্য প্রতিষ্ঠান
ষাঁড় রক্ষক (ক্যাটাগরি-৫): ১০২টি।
নৈশপ্রহরী (ক্যাটাগরি-৫): ৭৩টি।
আরও দেখুন: পদ ৪৯৫, এসএসসি পাসে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর
সারণি-খ: কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, সাভার এবং আঞ্চলিক কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, রাজাবাড়ীহাট, রাজশাহী
ইলেকট্রিশিয়ান (ক্যাটাগরি-১): ২টি।
পাম্প ড্রাইভার (ক্যাটাগরি-২): ২টি।
প্লাম্বার (ক্যাটাগরি-২): ২টি।
নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ৪টি।
পরিচ্ছন্নতা কর্মী (ক্যাটাগরি-৫): ৪টি।
মালি (ক্যাটাগরি-৫): ২টি।
আরও দেখুন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, এইচএসসি পাসেই আবেদন
সারণি-গ: ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নেত্রকোণা ও ডুমুরিয়া, খুলনা
ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (ক্যাটাগরি-৫): ১০টি।
হোস্টেল অ্যাটেনডেন্ট (বালক) (ক্যাটাগরি-৫): ২টি।
ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (বালিকা) (ক্যাটাগরি-৫): ২টি।
মালি (ক্যাটাগরি-৫): ২টি।
বাবুর্চি (ক্যাটাগরি-৫): ২টি।
সহকারী বাবুর্চি (ক্যাটাগরি-৫): ২টি।
নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ৪টি।
পরিচ্ছন্নতা কর্মী (ক্যাটাগরি-৫): ৬টি।
আরও দেখুন: শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী অষ্টম শ্রেণি, এসএসসি বা সমমান পাস হতে হবে।
অভিজ্ঞতা: সব পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৬০ বছর।
সেবামূল্য: আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫-এর তফসিল-খ অনুযায়ী সেবামূল্য নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সাদা কাগজে নিজের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, নিজ জেলা, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ উল্লেখ করে স্বহস্তে লিখিত অথবা টাইপকৃত জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি করতে হবে। এই জীবনবৃত্তান্তই আবেদনপত্র হিসেবে গণ্য হবে।
আরও দেখুন: পদ ৩৩২, ৯ম-২০তম গ্রেডে বেপজায় চাকরি, আবেদন অনলাইনে
আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, প্রশিক্ষণ সনদের কপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের কপি, নিবন্ধিত মোবাইল নম্বর এবং নাগরিকত্ব সনদপত্র জমা দিতে হবে।
আবেদনপত্রের খামের ওপর প্রার্থীর পদের নাম, নিজ জেলা ও উপজেলার নাম উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: উপপরিচালক, প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫।
আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আরও দেখুন: ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন অনলাইনে
আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন।
সূত্র: প্রাণিসম্পদ অধিদপ্তর।