আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ AM
তিন বাহিনীর মহড়া পনিদর্শন করবেন প্রধানমন্ত্রী

তিন বাহিনীর মহড়া পনিদর্শন করবেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অংশগ্রহণে আয়োজিত বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সশস্ত্র বাহিনীর তিনটি বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন। পাশাপাশি মহড়াস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিশেষ এই যৌথ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বিত অংশগ্রহণে এ ধরনের মহড়া এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকে সেখানে নিয়মিত প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত এক যুগের বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে একাধিক যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলো একই মহড়ায় অংশ নিচ্ছে। এ ছাড়া মহড়ার চূড়ান্ত পর্বে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মহড়া পরিদর্শন ও নির্ধারিত কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প…
  • ২৪ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
  • ২৪ নভেম্বর ২০২৬
২২১ পদে প্রাণিসম্পদ অধিদপ্তরে ফের নিয়োগ, অষ্টম-এসএসসি পাসেই…
  • ২৪ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে ২ পক্ষের সংঘর্ষে আহত ১০
  • ২৪ নভেম্বর ২০২৬
হাইকোর্টের আদেশ স্থগিত, শিক্ষক পদে যোগ দিলেন পবিপ্রবির ৩ কর…
  • ২৪ নভেম্বর ২০২৬
সাময়িক বহিষ্কার, তবু ক্লাস-ইন্টার্নশিপ ও পরীক্ষার ফরম পূরণ …
  • ২৪ নভেম্বর ২০২৬