প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক। © সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে শুরু হওয়া বৈঠকটি প্রায় ৪০ মিনিট পর বেলা ২টার দিকে শেষ হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠক শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপির নেতারা সচিবালয়ে পৌঁছান। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপুও উপস্থিত ছিলেন।
রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন নাহিদ ইসলাম।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সারা দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।