বিদ্রোহীদের বিএনপিতে ফেরার গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা 

২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ PM
 রুমিন ফারহানা

 রুমিন ফারহানা © সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদ্রোহী প্রার্থীদের ফের দলে টানবার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাতে দলটির নানান পর্যায়ে দল থেকে বিদ্রোহ করার দায়ে বহিষ্কার হওয়া নেতাকর্মীদের তৎপরতা বেড়েছে। তবে দলে ফেরা নিয়ে ভিন্ন সুরে কথা বলেছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলটির অন্যতম বিদ্রোহী প্রার্থী  রুমিন ফারহানা। তিনি বলেছেন তিনি বিএনপিতে ফেরার জন্য কোনো আবেদন করেননি। বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগের মধ্যে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান রুমিন ফারহানা।

পোস্টে তিনি বলেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’

তিনি আরও বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়। বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকেও বহিষ্কার করে দলটি। পরে তাঁদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফর রহমান খান আজাদ, শেখ মজিবুর রহমান ইকবাল, আব্দুল হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল ও এ জেড এম রেজওয়ানুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই নিজেদের ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাঁদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

ময়মনসিংহ বোর্ডের এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন এ…
  • ২৩ নভেম্বর ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, …
  • ২৩ নভেম্বর ২০২৬
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল দেখুন এখ…
  • ২৩ নভেম্বর ২০২৬
‘নৈরাজ্যকে না’ স্লোগানে জবিতে র‍্যালি, আওয়ামী লীগকে সন্ত্রা…
  • ২৩ নভেম্বর ২০২৬
নাক দিয়ে হঠাৎ রক্ত পড়লে প্রথম ৫ মিনিটে যেসব ভুল এড়িয়ে যাব…
  • ২৩ নভেম্বর ২০২৬
মালয়েশিয়ায় আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিলেন অধ্…
  • ২৩ নভেম্বর ২০২৬