প্রধানমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এনসিপির ৪ নেতা

২৩ নভেম্বর ২০২৬, ০১:২৩ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৩ PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। © সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।

সোমবার (২৩ নভেম্বর) বেলা একটার দিকে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। আলোচনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন সিএফ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সম্প্রতি জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এ আহ্বানে বিরোধী দলের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া এসেছে। এর ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার।

আলোচনায় জুলাই সনদ ও জাতীয় ঐক্য
বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এনসিপি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করাকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে। দলটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে গ্রহণ করার কথা জানানো হয়েছে।

তবে সংলাপে অংশ নেওয়াকে রাজনৈতিক ঐক্যের বিষয়ে সম্মতি হিসেবে দেখছে না এনসিপি। দলটির নেতারা জানিয়েছেন, ঐক্যের বিষয়ে এগোনোর আগে জুলাই সনদ বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক প্রশ্নে সরকারের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন।

এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠকের উদ্যোগ নেওয়া হবে। তবে অন্য দলগুলোর সঙ্গে বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

ট্যাগ: রাজনীতি
জাবিতে জুনিয়র-সিনিয়র সংঘর্ষ, তদন্তে ৪ সদস্যের কমিটি
  • ২৩ নভেম্বর ২০২৬
‘ধুরন্ধর ২’, ‘পুষ্পা ২’কে পেছনে ফেলে ১৪ দিনেই ১,৫০০ কোটির ক…
  • ২৩ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে হাইকোর্টের আদেশ নিয়ে যা…
  • ২৩ নভেম্বর ২০২৬
নারী কর্মীদের কর্মপরিবেশ আরও নারীবান্ধব করতে জেলা প্রশাসকের…
  • ২৩ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এনসিপির ৪ নেতা
  • ২৩ নভেম্বর ২০২৬
আলিম পুনঃনিরীক্ষণের ফল দেখবেন যেভাবে
  • ২৩ নভেম্বর ২০২৬