বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত
চলতি বছরের আলিম পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। বেলা ৩টায় তিন পদ্ধতিতে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলিম পরীক্ষা-২০২৬ এর পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফলাফল ২৩ নভেম্বর বেলা ৩টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে https://bmeb.gov.bd/ এবং https://eduboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকে প্রকাশিত হবে। এছাড়া আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।
