ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তির সুযোগ

১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ AM
ইসলামিক ফাউন্ডেশন

ইসলামিক ফাউন্ডেশন © টিডিসি সম্পাদিত

মাদরাসা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত বাংলাদেশি নাগরিকদের আরবি ভাষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ৩ মাস মেয়াদি ‘প্রাথমিক আরবি ভাষা শিক্ষা সার্টিফিকেট কোর্স’ (সার্টিফিকেট কোর্স ইন বেসিক অ্যারাবিক)-এর ৩য় ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের অধীন আরবি ভাষা ইনস্টিটিউটে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ কোর্স পরিচালিত হবে।   

গতকাল সোমবার ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্ধারিত ফরম পূরণ করে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে।   

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদনকারীকে ন্যূনতম এসএসসি, দাখিল, ছানুবিয়া, কারিগরি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। কোর্স শুরুর আগেই সোনালী ব্যাংক পিএলসি, বায়তুল মোকাররম শাখায় ‘আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স’ শিরোনামে ০১০৪২০০০৬০১৯ হিসাব নম্বরে এই ফি জমা দিতে হবে।   

আগ্রহী প্রার্থীরা ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম কমপ্লেক্সের ৩য় তলায় দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ অথবা কমপ্লেক্সের উত্তর পাশের মার্কেটের ওপর ৩য় তলায় আরবি ভাষা ইনস্টিটিউট থেকে সরাসরি ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.islamicfoundation.gov.bd) এবং সংশ্লিষ্ট ফেসবুক পেজ (IF Deeny Dawat & Culture Dept. Baitul mokarram) থেকেও ফরম ডাউনলোড করা যাবে।   

পূরণকৃত ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আগামী ৩ জানুয়ারি ২০২৭ তারিখে কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে।  

৩ মাস মেয়াদি এই কোর্সে সপ্তাহে তিন দিন (রবি, সোম ও বুধবার) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস চলবে (সময় পরিবর্তনযোগ্য)। প্রতিদিন ২টি করে মাসে ২৪টি ক্লাস হিসেবে পুরো কোর্সে পরীক্ষাসহ মোট ৭৬টি ক্লাস অনুষ্ঠিত হবে, যার প্রতিটির ব্যাপ্তি হবে ১ ঘণ্টা। বায়তুল মোকাররম কমপ্লেক্সের উত্তর-পূর্ব পাশের মার্কেটের ৩য় তলায় আরবি ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত কক্ষে এসব ক্লাস নেওয়া হবে। কোর্স শেষে সফল শিক্ষার্থীদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হবে।  

ভর্তি সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে প্রশিক্ষণ সহকারী (০১৭৩৪৬৫৬৮১৯) অথবা ভাষা শিক্ষকের (০১৬১৬৭৬৮৪৮৬) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দিনাজপুরে শীত শুরু, তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে
  • ১৭ নভেম্বর ২০২৬
ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তির সুযোগ
  • ১৭ নভেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলার যেসব এলাকায়
  • ১৭ নভেম্বর ২০২৬
চলচ্চিত্রের সম্মিলিত প্ল্যাটফর্ম ছাড়ছেন জয় চৌধুরী
  • ১৭ নভেম্বর ২০২৬
মেনস ডে উপলক্ষে পিৎজা হাটে পুরুষ সঙ্গীর জন্য ফ্রি মিল
  • ১৭ নভেম্বর ২০২৬
দিনের শুরুটা সুন্দর করতে সকালে করুন এই ৯ যোগব্যায়াম
  • ১৭ নভেম্বর ২০২৬