ইমাম-মসজিদ কমিটিকে সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

১১ জুলাই ২০২৬, ১২:৪৫ PM
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের লোগো

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের লোগো © টিডিসি সম্পাদিত

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নাম ও পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, প্রতারক চক্রটি ফোনকল, এসএমএস ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের কাছ থেকে ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং-সংক্রান্ত তথ্য, জাতীয় পরিচয়পত্রের নম্বর, বেতন-ভাতার তথ্যসহ বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ এবং অর্থ আত্মসাতের চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বা জেলা কার্যালয় কখনোই অনির্ধারিত বা ব্যক্তিগত নম্বর থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ করে না। এছাড়া আর্থিক সুবিধা বা অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে ওটিপি বা পিন নম্বর চাওয়াও সম্পূর্ণ প্রতারণামূলক কর্মকাণ্ড।

এ পরিস্থিতিতে দেশের সকল ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অপরিচিত নম্বর থেকে আসা কলের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তিগত বা আর্থিক তথ্য না দেওয়া, ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার না করা এবং ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে সরকারি ওয়েবসাইট বা সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের মাধ্যমে বিষয়টি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া কোনো ধরনের প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সকল ইমাম, খতিব ও মুয়াজ্জিনের সচেতনতাই প্রতারক চক্রকে প্রতিহত করার সবচেয়ে কার্যকর উপায়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, কোনো ব্যক্তি স্বেচ্ছায় আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করলে তার দায়ভার ইসলামিক ফাউন্ডেশন বহন করবে না।

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে তিনজনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বি…
  • ০৯ আগস্ট ২০২৬
জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর, সকা…
  • ০৯ আগস্ট ২০২৬
জুলাই যাদুঘর থেকে ফেলানীর চিহ্ন সরিয়ে ফেলা ব্যক্তিদের উদ্দে…
  • ০৯ আগস্ট ২০২৬