আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের

২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ PM
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শনকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শনকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী © সংগৃহীত

প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান চাহিদা ও সক্ষমতার কথা তুলে ধরে শিক্ষার্থী আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে বগুড়া আর্মি মেডিকেল কলেজ। আজ শনিবার (২১ নভেম্বর) বিকেলে কলেজটি পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের কাছে এই দাবি জানানো হয়। দাবির প্রেক্ষিতে কলেজটিতে ধাপে ধাপে শিক্ষার্থী আসন সংখ্যা বৃদ্ধির বিষয়ে আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।

এদিন দুপুরে সিরাজগঞ্জ জেলাকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন শেষে বগুড়ায় পৌঁছান প্রতিমন্ত্রী। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি বগুড়া সেনানিবাসে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। পরে আর্মি মেডিকেল কলেজে যান।

বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটির শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি দেশের স্বাস্থ্য খাতে মানসম্মত ও দক্ষ চিকিৎসক তৈরিতে এই মেডিকেল কলেজটির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

মতবিনিময় সভায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান চাহিদা ও সক্ষমতার কথা তুলে ধরে শিক্ষার্থী আসন সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়। জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে ধাপে ধাপে আসন বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

পরে কলেজের জ্যেষ্ঠ চিকিৎসক ও কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা ঘুরিয়ে দেখান।

আর্মি মেডিকেল কলেজে যাওয়ার আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বগুড়া সেনানিবাসের ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি হাসপাতালের সামগ্রিক চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন আর্মি মেডিকেল কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. সোহরাব হোসাইন, আর্মি মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম আজাদ এবং বগুড়া সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রেগ্রেডিয়ার জেনারেল মো. রেজাউল করিম। এ ছাড়া সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বগুড়া আর্মি মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬