স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিভাগীয় শহরগুলোতে হচ্ছে ক্যান্সার চিকিৎসা প্রতিষ্ঠান, জাতীয় পর্যায়ে হবে মলিকিউলার বায়োলজি ল্যাব

১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ PM
বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত © সংগৃহীত

বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা এবং ক্যান্সার বায়োলজিসহ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের প্রসারে একটি ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স ২০২৬ (বিবিসি২৬)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডি (বিএসবিসিএস) আয়োজিত সম্মেলনে প্রতিমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে ড. এম এ মুহিত বলেন, বাংলাদেশে প্রতি বছর অনেক নারী স্তন ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করছেন। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রোগীই ক্যান্সারের অ্যাডভান্সড পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হন। যত দেরিতে রোগ শনাক্ত হয়, জটিলতা ও শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি তত বাড়ে। অথচ ক্যান্সার এখন আর মরণব্যাধি নয়; বিশেষ করে স্তন ক্যান্সার একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে সঠিক চিকিৎসা দেওয়া গেলে মৃত্যুর হার খুবই কম এবং রোগী দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন।

নির্দিষ্ট বয়সী নারীদের জন্য নিয়মিত স্ক্রিনিং কর্মসূচি চালুর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, স্তন ক্যান্সার দ্রুত শনাক্ত করতে আমাদের ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং নির্দিষ্ট বয়সী নারীদের জন্য সুনির্দিষ্ট স্ক্রিনিং প্রোগ্রাম চালু করতে হবে। সঠিক পদ্ধতিতে স্ক্রিনিং করা গেলে রোগের ঝুঁকি বা লক্ষণ একদম শুরুর পর্যায়েই ধরা সম্ভব।

আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ক্যান্সার চিকিৎসায় মলিকিউলার বায়োলজি টেকনিকের ব্যবহার বড় পরিবর্তন আনছে। আগামী দিনের স্বাস্থ্যব্যবস্থাকে উন্নত করতে সরকার জাতীয় পর্যায়ে একটি ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। পাশাপাশি ক্যান্সার ইনস্টিটিউটগুলোতে আধুনিক যন্ত্রপাতি কেনার পাশাপাশি দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে নতুন ক্যান্সার বিশেষজ্ঞ ও দক্ষ জনবল গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডির (বিএসবিসিএস) সভাপতি অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি ডা. মো. আরিফুর রহমান এবং বিএসবিসিএসের বিগত বছরের কার্যক্রম ও সম্মেলনের মূল প্রতিপাদ্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অরুণাংশু দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং, যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইসমাইল জাতোই এবং অধ্যাপক ডা. ডন এস. ডিজন। এছাড়া বিএসবিসিএসের পৃষ্ঠপোষক (প্যাট্রন) হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম এ হাই ও অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেন।

বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের ২০তম বৈজ্ঞানিক সেমিন…
  • ১৩ নভেম্বর ২০২৬
গ্যালারি ভর্তি বাংলাদেশকে ‘চুপ’ করে দিতে চায় পাকিস্তান
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার, ‘গ্লোবাল অ্যাটলাস অব প্যালিয়েট…
  • ১৩ নভেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের শর্তাবলি নিয়ে ছড়িয়ে পড়া বিজ্ঞপ…
  • ১৩ নভেম্বর ২০২৬
২৭৩ জনবল নিয়োগ দেবে ব্যানবেইস, জেএসসি পাসেই শুরু আবেদন
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অনেক
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950