নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত

১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ PM
তাহিয়্যাতুল মসজিদ

তাহিয়্যাতুল মসজিদ © সংগৃহীত

প্রতিটি মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ও সাহাবায়ে কেরামের জীবনে এমন এক গুরুত্বপূর্ণ সুন্নাত রয়েছে যার চর্চা এখন কমে গেছে বলে মনে করেন ইসলামিক স্কলার শায়েখ আহমাদুল্লাহ। একসময় এই সুন্নাহর ব্যাপক চর্চা থাকলেও বর্তমানে সমাজে এর প্রচলন অনেক কমে গেছে জানিয়েছেন এই ইসলামিক স্কলার। অথচ প্রতিবার মসজিদে প্রবেশের পর আমাদের এই সুন্নাত আদায়ের চেষ্টা করা উচিত। সুন্নাতটি হলো- তাহিয়্যাতুল মসজিদ। অর্থাৎ মসজিদে প্রবেশের পর দুই রাকাত নামাজ আদায় করা।

এবিষয়ে শায়েখ আহমাদুল্লাহ বলেন, তাহিয়্যাতুল মসজিদ এমন একটি সুন্নাহ, যার বিষয়ে অনেকের জানাশোনা নেই। আবার যারা জানেন, তাদের মধ্যেও এর চর্চা কম। অথচ মসজিদে প্রবেশের পর আল্লাহর ইবাদতের মাধ্যমে মসজিদের সম্মান প্রদর্শন করা আমাদের কর্তব্য। এ প্রসঙ্গে আবু কাতাদা আল-আনসারি (রা.) থেকে বর্ণিত হাদিসের উল্লেখ করে তিনি বলেন, একবার নবীজি (সা:) সাহাবিদের সঙ্গে মসজিদে বসা ছিলেন। এ সময় আবু কাতাদা (রা.) মসজিদে প্রবেশ করে তাদের সঙ্গে বসে পড়েন। তখন নবীজি তাকে জিজ্ঞাসা করেন, মসজিদে প্রবেশের পর দুই রাকাত নামাজ আদায় না করে কেন বসে পড়লেন? জবাবে তিনি বলেন, সবাইকে বসা অবস্থায় দেখে তাদের সঙ্গে বসে পড়াকেই তিনি সৌজন্যতা মনে করেছিলেন। তখন নবীজি নির্দেশ দেন, কেউ মসজিদে প্রবেশ করলে দুই রাকাত নামাজ আদায় না করে যেন না বসে ।

এবিষয়ে বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন ‘তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, তখন সে যেন দুই রাকাত নামাজ আদায় করার পূর্বে না বসে।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৭১৪)

এই ইসলামিক আলোচক বলেন, এই নামাজ শুধু জুমার দিনের জন্য নয়; বরং যতবার মসজিদে প্রবেশ করা হবে, ততবারই মসজিদের সম্মানার্থে দুই রাকাত নামাজ আদায়ের চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, মসজিদে প্রবেশের পর কেউ নামাজ আদায় না করে বসে পড়লে এবং সঙ্গে সঙ্গে বিষয়টি মনে পড়লে বা কেউ মনে করিয়ে দিলে উঠে দুই রাকাত নামাজ আদায় করতে পারবেন। তবে দীর্ঘ সময় পার হয়ে গেলে ওই প্রবেশের জন্য আর তা আদায় করতে হবে না। পরবর্তী সময়ে মসজিদে প্রবেশ করলে আবার আদায় করবেন।

জুমার খুতবা চলাকালে মসজিদে প্রবেশের পর তাহিয়াতুল মসজিদ আদায় করা যাবে কি না, সে বিষয়ে আলেমদের মধ্যে মতপার্থক্যের কথাও তুলে ধরেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, ইমাম আবু হানিফা (রহ.) ও ইমাম মালেক (রহ.)-এর মত হলো, এ সময় নামাজ না পড়ে খুতবা শোনা উচিত। অন্যদিকে ইমাম শাফেয়ি (রহ.) ও ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.)-এর মতে, খুতবা চলাকালেও দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করতে হবে।

এ প্রসঙ্গে সুলাইক (রা.)-এর হাদিস উল্লেখ করে তিনি বলেন, জুমার দিন নবীজি যখন খুতবা দিচ্ছিলেন, তখন সুলাইক (রা.) মসজিদে প্রবেশ করে বসে পড়েন। এ সময় নবীজি তাকে দাঁড় করিয়ে দুই রাকাত নামাজ আদায়ের নির্দেশ দেন। এরপর তাকে বসার অনুমতি দেন। তবে এ হাদিসের বিষয়ে ইমাম আবু হানিফা (রহ.) ও ইমাম মালেক (রহ.)-এর ভিন্ন ব্যাখ্যা রয়েছে বলেও জানান তিনি।

নামাজ আদায়ের নিষিদ্ধ সময়ে মসজিদে প্রবেশের বিষয়ে তিনি বলেন,ইমাম আবু হানিফা, ইমাম মালেক ও ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.)-এর প্রসিদ্ধ মত অনুযায়ী, এসব সময়ে তাহিয়াতুল মসজিদ আদায় না করে অপেক্ষা করতে হবে। নিষিদ্ধ সময় পার হওয়ার পর নামাজ আদায় করে মসজিদে বসতে হবে। অন্যদিকে ইমাম শাফেয়ি (রহ.)-এর মতে, তাহিয়াতুল মসজিদ একটি কারণসংশ্লিষ্ট নামাজ হওয়ায় নিষিদ্ধ সময়েও তা আদায় করা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.)-এরও এ বিষয়ে একটি মত রয়েছে। সৌদি আরবের আলেমদের মধ্যে শায়েখ বিন বায ও শায়েখ ইবনে উসাইমিন (রহ.)-সহ কয়েকজন এ মতের ওপর আমল করেন বলে জানান তিনি।

আওয়ামী লীগ দায় স্বীকার করেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাদে…
  • ১২ নভেম্বর ২০২৬
ফুলহামের ‘স্টার বয়’ থেকে বাংলাদেশের ‘জাদুকর’—কে এই ফারহান
  • ১২ নভেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের পে-স্কেলে বেতন নিয়ে সুখবর, তথ্য পাঠায়নি …
  • ১২ নভেম্বর ২০২৬
তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর
  • ১২ নভেম্বর ২০২৬
প্রবাসী কার্ডের নামে অর্থ আদায়ের চেষ্টা, সতর্ক করল মন্ত্রণা…
  • ১২ নভেম্বর ২০২৬
সরকার গ্যাসের দাম বাড়ায়নি
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950