রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ AM
রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা

রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা © সংগৃহীত

‎পবিত্র সিরাতের শিক্ষা ও ইসলামী সংস্কৃতির সৌন্দর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়েছে ‘সিরাত মাহফিল ও নাতে রাসূল (সা.)’ শীর্ষক আলোচনা সভা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রুয়েট ক্যাফেটেরিয়ায় রেনেসাঁ কালচারাল গ্রুপ-রুয়েটের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

‎পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসূল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক বক্তা ও দ্বীনি ব্যক্তিত্ব অধ্যক্ষ মোশতাক ফয়েজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার রিদওয়ানুল হক। এছাড়া রেনেসাঁ কালচারাল গ্রুপের সাবেক সভাপতি তানজিমুল ইসলাম ও সাবেক সেক্রেটারি এস. এ. ফারুক সিয়ামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক পর্বে নাতে রাসূল পরিবেশন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আগত কয়েকজন শিক্ষার্থীর একটি দলও নাতে রাসূল পরিবেশন করেন।

‎আয়োজনের অংশ হিসেবে রুয়েট শিক্ষার্থীদের নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ‘ক’ বিভাগে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিস রেদওয়ান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম বিজয়ী হন। ‘খ’ বিভাগে বিজয়ী হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাফহিমুল ইসলাম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম।

‎অনুষ্ঠানের শেষদিকে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে বক্তা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি সিরাতের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

‎আয়োজকেরা জানান, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের শিক্ষা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং ইসলামী সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। 

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ড্রিবলিং থেকে গেম কন্ট্রোল: ছয় বিশ্বকাপে মেসির অবিশ্বাস্য ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
এআই দিয়ে দ্রুত হোমওয়ার্ক, পরীক্ষায় নম্বর কমছে শিক্ষার্থীদের
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬