জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল

১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ AM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ AM
মুসলমানদের কাছে সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জুমার দিন

মুসলমানদের কাছে সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জুমার দিন © সংগৃহীত

মুসলমানদের কাছে সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জুমার দিন। ইসলামে এ দিনের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। এ দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে জুমার দিনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বেশ কিছু বিশেষ আমলের কথাও বর্ণিত হয়েছে।

হাদিসে এসেছে, পৃথিবীতে সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পৃথিবীর যত দিন সূর্য উদিত হবে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এ দিনে আদম আ.-কে সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এ দিনেই তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছিল। সর্বশেষ কেয়ামত সংঘটিত হবে শুক্রবার দিনে।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৪)

জুমার দিনের ৯টি ফজিলতপূর্ণ আমল

১. গোসল করা, উত্তম পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার
জুমার নামাজের আগে গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, উত্তম পোশাক পরিধান করা এবং সামর্থ্য থাকলে সুগন্ধি ব্যবহার করা গুরুত্বপূর্ণ সুন্নত আমল। হাদিসে এসব আমলের ফজিলত বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, উত্তম পোশাক পরে এবং সুগন্ধি ব্যবহার করে, যদি তার কাছে থাকে, এরপর জুমার নামাজে আসে এবং মুসল্লিদের গায়ের ওপর দিয়ে সামনে যাওয়ার চেষ্টা না করে, নির্ধারিত নামাজ আদায় করে এবং ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ থাকে, তার এ আমল এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সংঘটিত সগিরা গুনাহের কাফফারা হবে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৪৩)

২. আগে আগে মসজিদে যাওয়া
জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো সময়মতো, সম্ভব হলে আগে আগে মসজিদে যাওয়া। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো।’ (সুরা জুমা, আয়াত: ৯)

হাদিসে এসেছে, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে, সে একটি মোটাতাজা উট কোরবানি করার সমান সওয়াব পায়। এরপর যে আসে, সে গাভি কোরবানি করার সমান সওয়াব পায়। এভাবে পরবর্তী আগমনকারীদের সওয়াবের কথা বর্ণিত হয়েছে। ইমাম খুতবার জন্য বের হলে ফেরেশতারা তাদের লেখা বন্ধ করে খুতবা শুনতে থাকেন। (সহিহ বুখারি, হাদিস: ৯২৯)

৩. মনোযোগ দিয়ে খুতবা শোনা
জুমার খুতবা চলাকালে নীরব থাকা এবং মনোযোগ দিয়ে খুতবা শোনা জরুরি। এ সময় কথা বলা বা অন্যকে কথা বলতে বলাও অনর্থক কাজ হিসেবে বিবেচিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জুমার নামাজের খুতবার সময় তুমি যদি তোমার সাথিকে চুপ থাকতে বলো, তবে এটাও তোমার অনর্থক কাজ হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৯০৬)

৪. সুরা কাহাফ তিলাওয়াত করা
জুমার দিনের আরেকটি ফজিলতপূর্ণ আমল হলো সুরা কাহাফ তিলাওয়াত করা। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পাঠ করবে, তার জন্য দুই জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে।’ (আমালুল ইয়াওমি ওয়াল লাইল, হাদিস: ৯৫২)

৫. বেশি বেশি দরুদ পাঠ করা
শুক্রবার নবীজি (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা এই দিনে আমার ওপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৭)

৬. বেশি বেশি দোয়া করা
জুমার দিনের বিশেষ একটি মুহূর্তে দোয়া কবুল হওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জুমার দিনের ১২ ঘণ্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে, তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করবে আল্লাহ তা কবুল করেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৮) 

তাই এ দিন বেশি বেশি দোয়া করা এবং আল্লাহর কাছে নিজের প্রয়োজন ও কল্যাণ কামনা করা উচিত।

৭. জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করা
পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এর মধ্যে শুক্রবারের ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায়ের বিশেষ মর্যাদার কথা হাদিসে এসেছে। বর্ণিত হয়েছে, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো শুক্রবারের ফজরের নামাজ, যা জামাতের সঙ্গে আদায় করা হয়। (সিলসিলাতুস সহিহা, ৪/৯১)

৮. হেঁটে মসজিদে যাওয়া ও মনোযোগ ধরে রাখা
সামর্থ্য অনুযায়ী হেঁটে মসজিদে যাওয়া এবং খুতবা মনোযোগ দিয়ে শোনা জুমার দিনের বিশেষ ফজিলতপূর্ণ আমল। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন উত্তমরূপে গোসল করে, আগে আগে মসজিদে যায়, বাহনে না চড়ে হেঁটে যায়, ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং অনর্থক কাজ করে না, তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর সিয়াম ও কিয়ামের সওয়াব দান করেন। (জামে তিরমিজি, হাদিস: ৪৫৬)

৯. জিকির, তিলাওয়াত ও ইবাদতে সময় কাটানো
জুমার দিন মসজিদে গিয়ে নামাজের অপেক্ষায় জিকির, কোরআন তিলাওয়াত ও অন্যান্য ইবাদতে সময় কাটানো যেতে পারে। এ সময় অপ্রয়োজনীয় কথাবার্তা ও অনর্থক কাজ থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে খুতবা চলাকালে সম্পূর্ণ মনোযোগ খুতবার দিকে রাখতে হবে। জুমার দিন নারী-পুরুষ উভয়ের জন্যই নেক আমলের সুযোগ রয়েছে। তাই এ দিনের মর্যাদা ও ফজিলত বিবেচনায় প্রত্যেক মুসলমানের উচিত ফরজ ইবাদতের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী এসব আমল করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।

প্রতিদিনের যে অভ্যাসগুলোতে শরীরে ঢুকছে ক্ষতিকর মাইক্রোপ্লাস…
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল
  • ১৩ নভেম্বর ২০২৬
ফ্রিজ থেকে বের করে খাচ্ছেন এই ৫ খাবার, সতর্ক হোন এখনই 
  • ১৩ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
  • ১৩ নভেম্বর ২০২৬
অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950