জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে বিএনপি

২৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ PM
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন © সংগৃহীত

সরকার নোট অব ডিসেন্টসহ সই করা জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন।

আজ সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এ কথা জানান তিনি।

মাহ্‌দী আমিন বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সংস্কার বাস্তবায়ন করবে। 

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক নিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার রাজনৈতিক সহাবস্থান করতে চায়, সেটির আজ প্রমাণ দেখেছি। এই মতবিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। 

তিনি বলেন, দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয় উঠে এসেছে। পতিত স্বৈরাচারের নাশকতার বিরুদ্ধে ফ্যাসিবাদীবিরোধী সব দল ঐক্যবদ্ধ রয়েছে। নতুন করে ঐক্যের প্রশ্ন নয়। জুলাই গণঅভ্যুত্থানে ঐক্য হয়েছে। স্বাধীন, সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্য রয়েছে। গণতান্ত্রিক অভিযাত্রা, স্বনির্ভর বাংলাদেশের পথে সবাই মিলে এগিয়ে যাব।

ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে সুসংহত করতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলে জানান মাহ্‌দী আমিন। এনসিপির দাবির বিষয়ে তিনি বলেন, এনসিপি তাদের কথা বলেছে। প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন।

বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ২১, জিপিএ পরিবর্তন ৫২০ জনের
  • ২৩ নভেম্বর ২০২৬
সিলেট বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৩ নভেম্বর ২০২৬
ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসছিল পুণ্যার্থীবাহী বোট, ২৯ জনকে উদ…
  • ২৩ নভেম্বর ২০২৬
জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে বিএনপি
  • ২৩ নভেম্বর ২০২৬
সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেই গ্রেপ্তার: বিজিবি 
  • ২৩ নভেম্বর ২০২৬
সাবেক সংসদ সদস্য নিক্সনসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা
  • ২৩ নভেম্বর ২০২৬