ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসছিল পুণ্যার্থীবাহী বোট, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ PM
উদ্ধার করা ২৯ জন

উদ্ধার করা ২৯ জন © সংগৃহীত

রাস পূর্ণিমা উপলক্ষে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা করা ইঞ্জিন বিকল পুণ্যার্থীবাহী বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি জানান, গত ২১ নভেম্বর রাত ১১টায় রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা করে পুণ্যার্থীবাহী একটি বোট। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নদীতে ভাসতে থাকে এবং যাত্রা ব্যাহত হয়ে পুণ্যার্থীরা বিপাকে পড়েন।

এ সময় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করে।

উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

রাজশাহী বোর্ডের ওয়েবসাইটে জটিলতা, পুনঃনিরীক্ষণের ফল দেখা যা…
  • ২৩ নভেম্বর ২০২৬
বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ২১, জিপিএ পরিবর্তন ৫২০ জনের
  • ২৩ নভেম্বর ২০২৬
সিলেট বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৩ নভেম্বর ২০২৬
ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসছিল পুণ্যার্থীবাহী বোট, ২৯ জনকে উদ…
  • ২৩ নভেম্বর ২০২৬
জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে বিএনপি
  • ২৩ নভেম্বর ২০২৬
সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেই গ্রেপ্তার: বিজিবি 
  • ২৩ নভেম্বর ২০২৬