জবি আইন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

২৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ PM
জবির আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা

জবির আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৯ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিভাগের সাবেক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা এবং অ্যালামনাইদের মধ্যে কার্যকর যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই এ সংগঠনের অন্যতম লক্ষ্য।

গত ২০ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এবং অ্যালামনাই এসোসিয়েশন গঠন সংক্রান্ত কমিটি-২০২৬-এর আহ্বায়ক ড. মুনিরা জাহান সুমি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের জন্য এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম ও সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জুয়েল আহমেদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. মাঈন উদ্দিন, মো. আব্দুল আউয়াল, সুজন মিয়া, মারজিয়া ইউসুফ, মো. মামুন হোসেন ও মকছুদ মুহাম্মদ সাকিব।

নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুম মিয়া বলেন, ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন মূলত প্রতিষ্ঠানের প্রত্যেক প্রাক্তন শিক্ষার্থীর সংগঠন। দল-মত ও ব্যাচ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই আমরা এগোতে চাই। ইনশাআল্লাহ, দায়িত্বের এই সময়ে আমরা দেশে-বিদেশে থাকা সকল অ্যালামনাইকে নিবন্ধনের আওতায় এনে একটি নির্ভুল সদস্য তালিকা তৈরি করব। পাশাপাশি গৃহীত গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অথবা সম্মেলন আয়োজন করে নির্বাচিত নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেব।’

তিনি আরও জানান, অ্যালামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে সংগঠনটিকে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা চাই, এই অ্যাসোসিয়েশন দল-মত ও ব্যাচের ঊর্ধ্বে উঠে সকল অ্যালামনাইয়ের মিলনমেলায় পরিণত হোক। সবার সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণের মাধ্যমেই একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলা সম্ভব।’

কমিটির সদস্যসচিব জুয়েল আহমেদ বলেন, ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে একটি সুশৃঙ্খল, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে আমরা কাজ করব। প্রাথমিকভাবে সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, সদস্য নিবন্ধন এবং একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং বিভাগের বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে সকল অ্যালামনাইয়ের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করছি।’

সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত কমিটির উদ্যোগে জবি আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভবিষ্যতে বিভাগের উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘নৈরাজ্যকে না’ স্লোগানে জবিতে র‍্যালি, আওয়ামী লীগকে সন্ত্রা…
  • ২৩ নভেম্বর ২০২৬
নাক দিয়ে হঠাৎ রক্ত পড়লে প্রথম ৫ মিনিটে যেসব ভুল এড়িয়ে যাব…
  • ২৩ নভেম্বর ২০২৬
মালয়েশিয়ায় আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিলেন অধ্…
  • ২৩ নভেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখু…
  • ২৩ নভেম্বর ২০২৬
ইউআইইউতে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার, মিলবে চাকরির সুযোগ
  • ২৩ নভেম্বর ২০২৬
বিদ্রোহীদের বিএনপিতে ফেরার গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা 
  • ২৩ নভেম্বর ২০২৬