গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশি ধাওয়া

২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ PM
সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে কারখানায় কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকদের একটি অংশ। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে গাজীপুর শিল্প পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকালে শ্রীপুর শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ দেননি। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

পরে শ্রমিকদের একটি অংশ গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

দায়িত্বরত আনসার ব্যাটালিয়নের সদস্য, গাজীপুর শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে শ্রমিকরা সড়ক থেকে সরে না গিয়ে সেখানে অবস্থান অব্যাহত রাখেন।

একপর্যায়ে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিতে লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়ক ছেড়ে চলে যান।

গাজীপুর শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জবি আইন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
  • ২৩ নভেম্বর ২০২৬
ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু
  • ২৩ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক শেষ
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন অ…
  • ২৩ নভেম্বর ২০২৬
গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশি ধাওয়া
  • ২৩ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নভেম্বর মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন …
  • ২৩ নভেম্বর ২০২৬